শিরোনাম
◈ মার্কিন অবরোধে উত্তপ্ত বিশ্ববাজার, তেলের দাম ৮% বেড়ে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ ◈ ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম ◈ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে ◈ মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন ◈ পরমাণু সমঝোতা ছাড়া হরমুজে অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র, ইরানের প্রস্তাব নাকচ ট্রাম্পের ◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি

প্রকাশিত : ৩০ মে, ২০১৯, ০৪:২০ সকাল
আপডেট : ৩০ মে, ২০১৯, ০৪:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেগম রোকেয়ার ‘অবরোধবাসিনী’ বইটা নিজ দায়িত্বে পড়ে নেবেন

কাজী ওয়াসিমুল হক : বাংলার ইতিহাসে বেগম রোকেয়াই একমাত্র দুর্ভাগা যাকে নারীবাদীরা ‘পুরুষবাদী’ আর পুরুষবাদীরা ‘নারীবাদী’ মনে করে। তবে নেট মোল্লারা যে ঠিক কি কারণে তাকে ‘ইসলামের দুশমন’ মনে করে, সেটা এখনো আমার কাছে পরিষ্কার নয়, উনার লেখায় তো উনি বরং পর্দা প্রথাকে (নট দ্যাট বাধাকপি!) সমর্থন করে গেছেন, পাশ্চাত্য প্রথা ফলো করতে যেয়ে বঙ্গীয় মেয়েরা কি সমস্যায় পড়ে তাও বলে গেছেন, মেয়েদের নিজেদের পায়ে দাঁড়াতে বলেছেন, এমনকি (অনেক সংস্কৃতিমনার জ্বালাপড়া হতে পারে) উনি নাচের নামে ‘লম্ফঝম্ফ’ বাদ দিয়ে মেয়েদের শরীর চর্চা (আসলে সেলফ ডিফেন্স টেকনিক, লাঠি আর চাকু খেলা) করতে বলে গেছেন।

মেয়েদের গয়না পরার বিরোধিতা করে উনি সেই যুগে যে বিকল্প বলে গিয়েছিলেন (টাকার গরম দেখাতে চাইলে নিজে গয়না না পরে পোষা কুকুরের গলায় চিক পরানো ইত্যাদি) তা এই যুগেও অনেকে করে দেখাতে সাহস পাবেন না। বাই দি ওয়ে, আপনাদের কি জানা আছে যে, বাংলা সাহিত্যের দ্বিতীয় সায়েন্স ফিকশনটা যে উনার লেখা ছিলো? এখনকার তুলনায় কিছুই নয়, কিন্তু সেই যুগের তুলনায় ‘সুলতানার স্বপ্ন’ যথেষ্ট ভালো সায়েন্স ফিকশন বলা চলে। অ্যান্ড অল দোজ বাধাকপিজ অফ বঙ্গ! বেগম রোকেয়ার ‘অবরোধবাসিনী’ বইটা নিজ দায়িত্বে পড়ে নেবেন, মোম জমা কাপড় মুড়িয়ে আপনাদের চালান দেবার জন্য বিশাল এক জনগোষ্ঠী অলরেডি সোৎসাহে অপেক্ষা করছে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়