শিরোনাম
◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল

প্রকাশিত : ৩০ মে, ২০১৯, ০৩:০৯ রাত
আপডেট : ৩০ মে, ২০১৯, ০৩:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘হারাম সম্পদের মালিকের জাকাত আল্লাহ কবুল করবেন না’

আমিন মুনশি : যারা হারাম সম্পদের মালিক, যারা হারাম সম্পদ আয় করেন, সেটা ঘুষ, সুদ, দুর্নীতি, লুট-যেভাবেই হোক না কেন- তা দিয়ে জাকাত দিলে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ, আল্লাহ তাআলা নিজে পবিত্র এবং পবিত্রতাকে তিনি পছন্দ করেন। পক্ষান্তরে হারাম সম্পদ অপবিত্র; তাই অপবিত্র সম্পদ দিয়ে জাকাত দিলে তা কবুল হবে না। হারাম সম্পদের জাকাতে সওয়াবের আশা করাটাই বৃথা।

এছাড়া দরিদ্র শ্রেণী জাকাত নেবেন ঠিক আছে। তবে এই নিয়ত রাখবেন না যে, আজীবন জাকাত নেবেন। বরং প্রাপ্ত জাকাত কাজে লাগিয়ে তারা সাবলম্বী হয়ে আগামীতে যেন নিজেরা জাকাত দিতে পারেন সেই লক্ষ্য ও চেষ্টা থাকতে হবে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ড. সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দিন।

তিনি বলেন, আল্লাহর রাসূল (সা.) বলেছেন, ‘উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম’। দাতার হাত গ্রহীতার হাতের চেয়ে উত্তম। তাই পেশা হিসেবে ভিক্ষাবৃত্তিকে বেছে নেয়া ঠিক নয়। একই সঙ্গে সবসময় জাকাত নিতে থাকা- এটা কোনো প্রশংসার বিষয় নয়। প্রত্যেককে সাবলম্বী হওয়ার জন্য চেষ্টা করতে হবে। নিজের শক্তি, সামর্থ্য, বুদ্ধি, জ্ঞান, মেধা, প্রজ্ঞা ও শ্রম দিয়ে যেন সাবলম্বী হতে পারে- এই চেষ্টা থাকতে হবে। ইসলাম সবসময় সাবলম্বী হতে, উপার্জন করতে উৎসাহিত করেছে। একান্ত নিরুপায় অবস্থায় সাহায্য গ্রহণ করার সুযোগ রেখেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়