শিরোনাম
◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল ◈ ইংরেজি শিখতে সচিবদের বিদেশ সফর, প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিলো মন্ত্রণালয় ◈ জাতীয় সংসদে যে ১৬টি অধ্যাদেশ এখনই বিল আকারে উত্থাপিত হচ্ছে না ◈ বেনাপোল বন্দর এলাকায় অবৈধ বিস্ফোরকের চালান উদ্ধার ◈ ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ভাষণ: পরিকল্পনাহীনতার অভিযোগ বিশ্লেষকদের

প্রকাশিত : ৩০ মে, ২০১৯, ১২:৫৫ দুপুর
আপডেট : ৩০ মে, ২০১৯, ১২:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ম্যাকগ্রার চোখে বিশ্বকাপ মাতানো সেরা যে তিন পেসার

স্পোর্টস ডেস্ক : আগামীকাল থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের ১২তম আসর। এই আসরকে সামনে রেখে ক্রিকেট বিশ্লেষকরা জানিয়ে ছিলেন ফেবারিট দল থেকে শুরু করে সেরা ব্যাটসম্যান কিংবা সেরা বোলারদের নাম। এবার সেইরকম ভাবে বিশ্বকাপ নিয়ে বিশ্লেষণ করলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার গেøন ম্যাকগার। জানালেন এই আসরে সেরা বোলারদের নাম।

জনপ্রিয় ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে জানালেন, আসন্ন বিশ্বকাপ মাতাতে পারেন ৩ জন পেসার। সেই তিন পেসার ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার।

প্রথম পছন্দ হিসবে ম্যাকগ্রা বেছে নিয়েছেন তারই স্বদেশি পেসার প্যাট কামিন্সকে। তাকে অসাধারণ একজন ক্রিকেটার হিসেবে উল্লেখ করেন ম্যাকগ্রা। তিনি বলেন, ‘সে সব সময় তার শতভাগটা দিয়ে চেষ্টা করে। তার দক্ষতা ও মনোভাবও অসাধারণ। সে যেমন মানুষ হিসেবেও একজন অসাধারণ ব্যাক্তিত্ব, তেমনই একজন কার্যকরী ব্যাটসম্যান ও ফিল্ডারও। আসলে সে একজন দারুণ অলরাউন্ডার।’

পরবর্তী পছন্দ হিসেবে ম্যাকগ্রা বেছে নিয়েছেন দ. আফ্রিকার কাগিসো রাবাদাকে। গত বিশ্বকাপের পর অভিষেক হওয়া রাবাদা অল্প সময়েই সেরা পেসারদের একজন হয়ে উঠেছেন। মাত্র ২৪ বছর বয়সেই তিন শতাধিক উইকেট ঝুলিতে পুরেছেন এই প্রোটিয়া পেসার। তাই এমন চোখ ধাঁধানো পরিসংখ্যানই ম্যাকগ্রাকে বাধ্য করেছে রাবাদাকে বেছে নিতে। তার দ্রæত গতিতে বল করতে পারার প্রশংসা করেন তিনি।

সাবেক এই কিংবদন্তির তৃতীয় পছন্দ ভারতীয় পেসার জাসপ্রীত বুমরাহ। ম্যাকগ্রা জানান, ‘সে পুরোনো দুর্দান্ত ইয়র্কার করতে পারে। এবং সময়ের সাথে সাথে তার দারুণ একজন বোলার হয়ে ওঠার পেছনে এই দক্ষতার ভ‚মিকায় বেশি। বিশ্বকাপে ভারতের সাফল্যের চাবিকাঠি হতে পারে বুমরাহ।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়