শিরোনাম
◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী

প্রকাশিত : ২৯ মে, ২০১৯, ১১:৩৬ দুপুর
আপডেট : ২৯ মে, ২০১৯, ১১:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদিশা আবারো জাতীয় পার্টিতে, বিশেষ মিশনে জিএম কাদের!

নিউজ ডেস্ক: জাতীয় পার্টিকে শক্তিশালী করতে নতুন মিশনে নেমেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের। ঈদের পর পরই তিনি এ মিশন বাস্তবায়নে মাঠে নামবেন বলে জানা গেছে। জাপার বাঘা-বাঘা নেতা যারা অভিমান করে দল ছেড়ে অন্য দল কিংবা নিস্ক্রিয় বসে আছেন তাদের দলে ফেরাতে বিশেষ উদ্যোগ নিয়েছেন জাপার এ ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

সূত্র জানায়, ইতিমধ্যে তিনি কর্নেল জাফর ইমাম বীর বিক্রম, শাহ মোয়াজ্জেম হোসেন, কর্নেল (অব.) এমএ গাফফার, আহসান হাবিব লিংকনসহ বেশ কয়েকজনের সাথে টেলিফোনে কথা বলেছেন। জাপা ছেড়ে যারা অন্য দলে যোগ দিয়েছেন কিন্তু সেখানেও তারা নিগৃহীত এমন নেতাদের তালিকা তৈরী করা হচ্ছে বলে জানা গেছে। সম্প্রতি এসব বিষয় নিয়ে জাপা চেয়ারম্যান এইচএম এরশাদের সাথেও কথা বলেছেন জিএম কাদের। তবে এরশাদ এ ব্যাপারে খুব সাবধানে পথ চলতে জিএম কাদেরকে পরামর্শ দিয়েছেন। এদিকে, জিএম কাদের জাপার হাল ধরায় মধ্যম সারির অনেক নেতাই যারা দল ত্যাগ করেছিলেন পুনরায় তারা দলে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। ঈদের পরেই আনুষ্ঠানিকভাবে প্রায় দেড় শতাধিক নেতা-কর্মী জাপার পতাকাতলে শামিল হবে বলে গুঞ্জন রয়েছে। ইতিমধ্যে এসব নেতারা জিএম কাদেরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছেন। জাপার একাধিক সূত্র জানায়, জাতীয় পার্টিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার জন্য জিএম কাদের ব্যক্তিগত উদ্যোগেই যোগাযোগ করছেন অনেক নেতা-কর্মীর সাথে। এদের মধ্যে অনেকেই জিএম কাদেরের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে সাড়া দিয়েছেন। বিশেষভাবে এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক ও জিএম কাদেরকে সব ধরনের সহায়তা করার ঘোষণা দিয়েছেন গণমাধ্যমে। তাছাড়া বিদিশা সিদ্দিক নিজ থেকেই জাতীয় পার্টিতে ফিরতে তার কোন আপত্তি নেই বলে জানিয়েছেন। জিএম কাদেরের এ নব উদ্যোগকে দলের অনেকেই সাধুবাদ জানিয়েছেন।

  • সর্বশেষ