শিরোনাম
◈ লালমনিরহাট সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ◈ রিয়াল বে‌তিস‌কে ৫-২ গোলে হারা‌লো বার্সেলোনা ◈ নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ১, যেসব ‘গুরুত্বপূর্ণ তথ্য’ মিলেছে ◈ ইয়েমেনে নতুন করে সংঘাত, হুথিদের সঙ্গে লড়াইয়ে ৮ সেনাসহ নিহত ১১ ◈ টেস্ট টো‌য়ে‌ন্টি না‌মে নতুন ফরম‌্যাট আস‌ছে ক্রিকেটে, একই দলে খেলবেন ছেলে-মেয়েরা ◈ কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ও আহত বেশ কয়েকজন ◈ নেপালের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দলের কোচ হলেন পা‌কিস্তা‌নের মিসবাহ উল হক ◈ একাদশে ভর্তির শেষ সুযোগ, আবেদন করা যাবে ২৭ অক্টোবর পর্যন্ত ◈ চাহিদার চেয়ে বেশি আমদানি, তবু কমছে না ফলের দাম ◈ সৌরবিদ্যুৎ উৎপাদনে সরকারি সম্পত্তি ব্যবহারের সুযোগ, আসছে অধ্যাদেশ

প্রকাশিত : ২৯ মে, ২০১৯, ১১:১২ দুপুর
আপডেট : ২৯ মে, ২০১৯, ১১:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফারুক খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন আরুক মুন্সী

আসিফ হাসান কাজল : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বঙ্গবন্ধুর প্রতিরূপ আরুক মুন্সি।  গত রোববার গোপালগঞ্জ উপজেলার আওয়ামী লীগ সভাপতি মোক্তার হোসেনের আমন্ত্রণে ফারুক খানের সঙ্গে তার ক্যান্টনমেন্ট অফিসে সাক্ষাৎ করেন।

মঙ্গলবার আরুক মুন্সী আমাদের নতুন সময়কে বলেন, ফারুক খান দীর্ঘক্ষণ আমার সাথে কুশলাদি বিনিময় করেন। এসময় তিনি নিজে আমার মোবাইল দিয়ে আমার সাথে সেল্ফি তুলেন। সম্প্রতি হজ্জ্ব ও ওমরাহ শেষ করে দেশে ফেরায় আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে তিনি আমাকে জায়নামাজ, তসবী, খেজুর, ডায়রীসহ আমার পরিবারের জন্য নগদ অর্থ উপহার প্রদান করেন।

ফারুক খানের সাথে সাক্ষাতের প্রতিক্রিয়ায় তিনি বলেন, সত্যিই এটি আমার জন্য পরম পাওয়া।  মঙ্গলবার উনি দেশের বাইরে যাচ্ছেন।  তিনি আমাকে আশ্বস্ত করেছেন আমার সালাম তিনি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিবেন।

এদিকে বিভিন্ন গণমাধ্যমে আরুক মুন্সিকে নিয়ে সংবাদ প্রকাশ হওয়ায় গোপালগঞ্জ  জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে।  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর সঙ্গে কাউকে মিলিয়ে কোনো প্রতিবেদন করা আসলে ভালো দেখায় না, তাই আমরা এ ধরনের প্রতিবেদন না করার অনুরোধ করেছি।

 

  • সর্বশেষ