শিরোনাম
◈ যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ, কঠোর অবস্থানে মোজতবা খামেনি ◈ এক দশকে বাংলাদেশের অর্ধেক তরুণ চাকরি পাননি: বিশ্বব্যাংক ◈ নববর্ষে চালু হচ্ছে কৃষক কার্ড, প্রথম ধাপে ২১ হাজার কৃষক পাচ্ছেন সহায়তা ◈ ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের ◈ মশক নিধনে ঢাকার দুই সিটিকে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর, বর্জ্য ব্যবস্থাপনায় দেশীয় প্রযুক্তিতে জোর ◈ ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেওয়া হবে : আইজিপি ◈ বাংলাদেশে ঈদ কবে? যা জানাগেল ◈ মিসাইল নেই বলছে যুক্তরাষ্ট্র, এত ড্রোন-ক্ষেপণাস্ত্র কীভাবে ছুড়ছে ইরান, কৌশল কী? ◈ ক্ষমতায় এক মাস: সামাজিক সুরক্ষা থেকে অর্থনীতি, ২৮ দিনে ২৮ বড় উদ্যোগ সরকারের ◈ গণভোটের রায় মানা নিয়ে বেকায়দায় সরকার, আন্দোলনে নামার হুঁশিয়ারি বিরোধী দলের

প্রকাশিত : ২৯ মে, ২০১৯, ০২:২৫ রাত
আপডেট : ২৯ মে, ২০১৯, ০২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীর প্রেস সচিবের মেয়াদ বাড়ল তিন বছর

সুজিৎ নন্দী : আরও তিন বছর মেয়াদ বেড়েছে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের। আগামী ১৮ জুন থেকে তিন বছরের জন্য তার চুক্তির মেয়াদ বাড়িয়ে আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

২০১৫ সালের ১৫ জুন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক ইহসানুল করিম এক বছরের জন্য প্রধানমন্ত্রীর প্রেস সচিব নিয়োগ পান। প্রধানমন্ত্রীর প্রেস সচিবকে দেয়া হয় সচিব পদমর্যাদা। এরপর ২০১৬ সালের ১৬ জুন তার চুক্তির মেয়াদ আরও তিন বছর বাড়ানো হয়।

ইহসানুল করিমের জন্ম ১৯৫১ সালের ৫ জানুয়ারি। দীর্ঘ সাংবাদিকতার অভিজ্ঞতা রয়েছে। দেশে-বিদেশে বহু জাতীয় ও আন্তর্জাতিক ঘটনার সংবাদ সংগ্রহ করেছেন। তিনি ১৯৮৭ সালে অস্ট্রেলিয়ায় কমনওয়েলথ প্রেস ইউনিয়নে ফেলো হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করেন।

তিনি বিবিসি, পিটিআই, ভারতের দ্যা স্ট্যাটমেন্ট ও ইন্ডিয়া টুডে পত্রিকার বাংলাদেশ সংবাদদাতা হিসেবে কাজ করেন। ১৯৯৭ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি নয়াদিল্লিতে বাসসের ব্যুরো চিফ ছিলেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব হওয়ার আগে তিনি রাষ্ট্রপতির প্রেস সচিবের দায়িত্ব পালন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়