শিরোনাম
◈ প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর সিসিটিভি ফুটেজে যা দেখা গেলো ◈ সৌদি-হুতি সংঘাতে পাকিস্তান-তুরস্কের সেনা, কতটা জড়াবে ইয়েমেন যুদ্ধে আর কতদিন থাকতে পারবে পাকিস্তান? ◈ বিশ্বজুড়ে কোথায় কোথায় মার্কিন বোমারু বিমান মোতায়েন থাকে? যা জানাগেল ◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা

প্রকাশিত : ২৮ মে, ২০১৯, ০৯:২০ সকাল
আপডেট : ২৮ মে, ২০১৯, ০৯:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরিয়ায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় ১ সৈন্য নিহত

আব্দুর রাজ্জাক : সিরিয়ার একটি বিমান বিধ্বংসী স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে ইসরায়েলি সামরিক বাহিনী সোমবার জানায়। এতে ১ সিরিয় সৈন্য নিহত হয় বলে সিরিয়ার গণমাধ্যম সানা জানিয়েছে। তবে সিরিয়াও সোমবার রাতে ইসরায়েলি বিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে তেল আবিব জানিয়েছে। রয়টার্স, ইয়েনি সাফাক, জেরুজালেম পোস্ট

সামরিক সূত্রের বরাতে সানা জানায়, গোলান মালভূমির পার্শবর্তী কুনেত্রায় সিরিয়ার সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা চালালে ওই সৈন্য নিহত হয়। এতে আরো একজন সৈন্য আহত ও একটি সামরিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তেল আবিব জানায়, ইসরায়েলের উত্তরাঞ্চলে সামরিক বাহিনীর একটি বিমান লক্ষ্য করে সিরিয়া বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়ে। তবে ক্ষেপণাস্ত্রটি বিমানে আঘাত হানতে পারেনি বরং ওই এলাকার একটি ফাঁকা জায়গায় পতিত হয়।

  • সর্বশেষ