শিরোনাম
◈ জুজুর ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী ◈ ১০ আগস্টের পর ভিভিআইপি সুবিধা পাবেন না ড. ইউনূস ◈ ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে আর কোন গুপ্ত রাজনীতি দেখতে চায় না ছাত্রছাত্রীরা: হুইপ বকুল ◈ জুলাই সনদ: সরকারি ও বিরোধীদলের মধ্যে ব্যাপক হইচই ও বাদানুবাদ, অধিবেশন কক্ষ উত্তপ্ত ◈ প্রধানমন্ত্রী সংসদের প্রাণ, তিনি না থাকলে অনেকেই বক্তব্য দিতে চান না: সংসদে চীফ হুইপের স্বীকারোক্তি ◈ বিশ্বকাপের আগে ধাক্কা খেলো নেদারল্যান্ডস ◈ তৃণমূল স্বাস্থ্যসেবায় জোর, বড় নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত দীনেশ ত্রিবেদী, ঢাকায় আসছে নতুন কূটনৈতিক অধ্যায় ◈ নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে দুর্দান্ত জয়ে সি‌রিজ শুরু বাংলা‌দে‌শের ◈ মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে বড় পদক্ষেপের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ২৮ মে, ২০১৯, ০৮:২১ সকাল
আপডেট : ২৮ মে, ২০১৯, ০৮:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোদীর শপথ অনুষ্ঠানে পাকিস্তানকে এড়াতে সার্কের বদলে বিমসটেক নেতাদের আমন্ত্রণ

আসিফুজ্জামান পৃথিল : ভারতের দাবি, প্রতিবেশিই প্রথম, এই নীতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানের দাওয়াত দেয়া হয়েছে। তবে প্রতিবেশী সকল দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হলেও বাদ পড়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। দ্য হিন্দু

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার জানান, এবার সার্ক নয়, বিমসটেকভূক্ত দেশগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিমসটেক সদস্যদের মধ্যে ভারত ছাড়াও রয়েছে বাংলাদেশ, মিয়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল ও ভুটান। দক্ষিণ এশিয়ায় সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে সার্ক অকার্যকর হয়ে যাওয়ায় বিমসটেককে জোরালো করার দিকে এখন ভারতের নজর বেশি। বিমসটেকের বাইরে আমন্ত্রণ জানানো হয়েছে কিরগিজস্তানের প্রেসিডেন্ট ও মরিশাসের প্রধানমন্ত্রীকে। কিরগিজস্তানের প্রেসিডেন্ট সুরনবে জিনবিকভ বর্তমানে সাংহাই কো-অপারেশনস অর্গানাইজেশন এর সভাপতি। মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীণ জুগনাথ সম্প্রতি প্রবাসী ভারতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্পাদনা : খালিদ আহমেদ ও সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়