শিরোনাম
◈ দক্ষ জনশক্তির চাহিদা বাড়লেও কারিগরি শিক্ষায় পিছিয়ে বাংলাদেশ ◈ সাংগঠনিকভাবে আরও সক্রিয় হচ্ছে বিএনপি-জামায়াত ◈ চাকরির টোপে বিদেশে পাচার, বাংলাদেশকে ‘স্ক্যাম হাব’ বানানোর শঙ্কা ◈ ওয়াল স্ট্রিটের বিনিয়োগকারীদের প্রধানমন্ত্রী: বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত ◈ বিদেশিদের দুঃসংবাদ দিল জাপান ◈ ' জলবায়ু পরিবর্তনের প্রভাবে জিডিপির ১-২% হারাচ্ছে বাংলাদেশ' ◈ আগামী সপ্তাহে নতুন টার্মিনাল চালু হচ্ছে কক্সবাজার বিমানবন্দরে, অক্টোবরে আন্তর্জাতিক ফ্লাইট ◈ মাদ্রাসাছাত্রকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার ◈ রংপুরে অ্যানথ্রাক্স শনাক্ত ৩ জনের শরীরে, অসুস্থ গরুর মাংস খেয়ে আক্রান্ত ১১ ◈ ইরান ইস্যুতে শি জিনপিংকে ট্রাম্পের কঠোর বার্তা

প্রকাশিত : ২৭ মে, ২০১৯, ০৮:৩৭ সকাল
আপডেট : ২৭ মে, ২০১৯, ০৮:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতিদিন ৮ কোটি টাকা খরচ করলে ২১৮ বছরে নিঃস্ব হবেন বিল গেটস , অক্সফামের গবেষণা

মঈন মোশাররফ : মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস যদি প্রতিদিন ৮ কোটি টাকা খরচ করেন, তবে তার সমস্ত অর্থ ফুরোতে সময় লাগবে ২১৮ বছর। এমন তথ্য উঠে এসেছে অক্সফামের এক গবেষণায়, যা প্রকাশ করেছে গার্ডিয়ান। বিল গেটসের বর্তমান অর্থ সম্পদের পরিমাণ ৭৯ বিলিয়ন ডলার । ডিবিসি

অন্যদিকে বিশ্বের আরেক শীর্ষ ধনী মেক্সিকান ব্যবসায়ী কার্সোল স্লিমের সময় লাগবে ২২০ বছর। এ হারে খরচ করতে থাকলে ১৬৯ বছরে শূন্য হবে তার ব্যাংক অ্যাকাউন্ট।

তবে এসব অদ্ভুত হিসাব বিলিয়নেয়ারদের ক্ষেত্রেই করা যায়। আর বিশ্বে বিগত অর্থনৈতিক মন্দার পর বিলিয়নেয়ারের সংখ্যা দ্বিগুণ হয়েছে।

অক্সফাম বলছে, ২০০৯ সালে মার্চে ৭৯৩ জন বিলিয়নেয়ারের সংখ্যাটি ২০১৪ সালের মধ্যে ১৬৪৫ জনে দাঁড়ায়। এই বিলিয়নেয়াররা তাদের মোট অর্থের ৫.৩ শতাংশ পরিমাণ প্রতিদিন ইন্টারেস্ট হিসাবেই পান। এই হারে বিল গেটস প্রতিদিন ১১.৫ মিলিয়ন ডলার কেবল ইন্টারেস্ট থেকেই আয় করেন । সম্পাদনায় : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ