শিরোনাম
◈ পিএসএলে কোনও চুক্তিই হয়নি! তাহলে কেন মুজারাবানিকে নিষেধাজ্ঞা? যুক্তি দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ ডোপিংয়ে ‘ক্যাটেগরি এ’-তে ভারত, ভাবমূর্তিতে ধাক্কা, বাড়লো আন্তর্জাতিক নজরদারি ◈ সাতসকালে ভূমিকম্প : রাজধানীসহ দেশজুড়ে কম্পন অনুভূত ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় বছরে গ্রাহকের অতিরিক্ত ব্যয় প্রায় ১১ হাজার ২৫৪ কোটি টাকা ◈ আকাশসীমা নিয়ন্ত্রণে আধুনিক যুগে বাংলাদেশ ◈ ইরান যুদ্ধের প্রভাব, রেমিট্যান্স হ্রাসে চাপে পড়তে পারে বাংলাদেশের অর্থনীতি : দ্য ইকোনমিস্ট ◈ মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালি পাড়ি দিচ্ছে ইরানি জাহাজ ◈ নেতানিয়াহুকে গ্রেফতারের ইঙ্গিত দিলেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ◈ বিতর্কের পর আবার বদলাচ্ছে পুলিশের পোশাক, রং নির্ধারণ করে মন্ত্রণালয়ে চিঠি ◈ ষড়যন্ত্রে ক্ষমতা কুক্ষিগত করতে বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধীরা: তারেক রহমান

প্রকাশিত : ২৭ মে, ২০১৯, ০৫:৪৯ সকাল
আপডেট : ২৭ মে, ২০১৯, ০৫:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাল-গমে পোকা শান্তিনগর মিনা বাজারকে ৫ লাখ টাকা জরিমানা

ফাতেমা ইসলাম : রমজান মাস জুড়ে খাদ্যে ভেজাল বিরোধী অভিযান চালানো হচ্ছে। এর অংশ হিসেবে গতকাল রাজধানীর শান্তিনগরে অভিযান পরিচালনা করে নিরাপদ খাদ্য অধিদপ্তর কর্তৃপক্ষ। অভিযানে চাল ও গমে পোকা পাওয়ায় মিনা বাজারকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। আরটিভি

এখানে কিছু পণ্য পাওয়া যায়, সেগুলোর লেবেল ছিলো না। বা সেগুলো নিম্ন মানের। তার কারণে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট সম্পা কুণ্ড বলেন, সম্প্রতি হাইকোর্ট মানহীন ৫২ টি পণ্য বাজার থেকে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন। কিন্তু তারপরও বাজারে এখনও সেগুলো পাওয়া যাচ্ছে। হাইকোর্টের আদেশের পর এখন এসব পণ্য কারা বাজারজাত করছে, বিক্রি করছে তা খুঁজতেই আজকের আমাদের এই অভিযান।

তিনি বলেন, আমরা রাজধানীর শান্তিনগরে অবস্থিত মিনা বাজারে অভিযানে চালিয়েছি। কিন্তু এখানে নিষিদ্ধ ঘোষিত ৫২ পণ্য পাওয়া যায়নি। তবে নিম্ন মানের কিছু চাল ও আটা পাওয়া গেছে। যেটাতে পোকা ছিলো সেটা খাওয়ারও অনুপযুক্ত ছিলো।

তিনি বলেন, কোনও প্রকার লেবেল সংযোজন ছাড়াই এই পণ্যগুলো বিক্রি করা হচ্ছিলো। এসব কারণে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ ও দুই লাখ টাকা মোট ৫ লাখ টাকা জরিমানা করেছি। সম্পাদনা : এইচএম জামাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়