শিরোনাম
◈ যে কারণে শ্রম মন্ত্রণালয় থেকে সরানো হলো নুরকে ◈ সংকট নেই বলছে সরকার, পাম্পে কেন তেলের হাহাকার? ◈ হাইপারসনিক মিসাইল নিয়ে তিন দেশে নতুন হামলা ইরানের, ২২০ মার্কিন সেনা হতাহতের দাবি ◈ মার্চে জ্বালানি সংকট হবে না: আসছে ২.৮০ লাখ টন ডিজেল, পেট্রোল-অকটেনও পর্যাপ্ত ◈ গণতান্ত্রিক বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখবে ভারত: ইফতার অনুষ্ঠানে প্রণয় ভার্মা ◈ ট্রাম্পের হুমকির জবাবে নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ◈ যুদ্ধ উত্তেজনার মাঝেই কাতারের এলএনজি ট্যাংকার বাংলাদেশের পথে: ব্লুমবার্গ ◈ মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দুবাই থেকে এমিরেটসের সব ফ্লাইট স্থগিত ◈ “বেশি বাড়াবাড়ি করলে দিল্লির সরকার ফেলে দেব”: মমতা ◈ আসিফ নজরুলের দুর্নীতি?

প্রকাশিত : ২৭ মে, ২০১৯, ০৪:৪৬ সকাল
আপডেট : ২৭ মে, ২০১৯, ০৪:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এখনই সময় বিশ্বকে দেখিয়ে দাও তুমিই এক নাম্বার, সাকিবকে বললেন রোডস

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড বিশ্বকাপের আর মাত্র তিন বাকি। তার আগেই সুখবর পেলেন জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। ওয়ানডে ক্রিকেটের র‌্যাঙ্কিংয়ে হারানো সাম্রাজ্য ফিরে পেয়েছেন তিনি। আফগান রশিদ খানকে পেছনে ফেলে আবারও ওয়ানডের অলরাউন্ডারের শীর্ষে পৌঁছে গেছেন সাকিব। এই মুকুট নিয়েই বিশ্বকাপে রেকর্ড গড়তে যাচ্ছেন তিনি। প্রথমবারের মতো কোনো ক্রিকেটার অলরাউন্ডারের শীর্ষে থেকে টানা তিনবার বিশ্বকাপের মঞ্চে খেলবেন সাকিব।

কোচ স্টিভ রোডস সাকিবের এই শীর্ষে উঠে আসাতে যারপরনাই আনন্দিত। বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশ খেলতে নামবে একজন বিশ্বসেরাকে নিয়ে, ব্যাপারটা কেমন যেন উত্তেজনাকর কোচ রোডসের কাছে। তিনি তো সাকিবের কাছে একটা আবদারই করে বসেছেন। যদিও তার মত ব্যক্তির ক্ষেত্রে এটা আবদার নয়, আদেশের সামিল। তিনি সাকিব আল হাসানকে বলে দিয়েছেন, ‘এখনই সময় বিশ্বকে দেখিয়ে দেয়ার যে, তুমি এক নম্বর। তুমি দেখিয়ে দাও।’

তিনি আরো বলেন, ‘একটি দুর্দান্ত বিশ্বকাপ উপহার দেয়ার জন্য পুরোপুরি প্রস্তুত সাকিব। আমি মনে করি, নিজেকে প্রমাণ করার জন্য একটা ভালো পয়েন্ট পেয়েছে সে। এবং আমার মনে হয়, সে নিজেও একই চিন্তা করছে। সে যে বিশ্বসেরা সেটা হয়তো ভুলে গিয়েছিল। তবে এখন সে এটা জানে যে, সে এখন বিশ্বসেরা। এটাই সে সত্যিকারার্থে নিজের কাছে রাখতে চায় সে। সারা বিশ্বের কাছে প্রমাণ করার সময় এসেছে যে সে কেন বিশ্বসেরা।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়