শিরোনাম
◈ সেনাবাহিনীর আধুনিকায়নে নতুন রোডম্যাপ, কী থাকছে পরিকল্পনায় ◈ ব্যয় সংকোচনে কঠোর সরকার : গাড়ি কেনা-ভবন নির্মাণ বন্ধ, সীমিত হচ্ছে বিদেশ সফর ◈ ভারী বৃষ্টি ও উজানের পানি বিপৎসীমার ওপরে, ১০ জেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা ◈ দুর্ঘটনা নাকি চুরির সময় বিস্ফোরণ? অগ্নিদগ্ধ সৌদিপ্রবাসী মীর ইব্রাহিমের ঘটনা ঘিরে নতুন প্রশ্ন, সামনে এলো ভিন্ন দাবি ◈ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পরই বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে দ্বিতীয়: ঝুঁকিপূর্ণ সম্পদ ছাড়াল ৬০ শতাংশ ◈ রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জান্তা সরকারের পাশাপাশি সব পক্ষের সঙ্গে আলোচনা বিবেচনায়: প্রধানমন্ত্রী ◈ রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস, নিহত বেড়ে ৮; তিন দিনে প্রাণহানি ২১ ◈ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে, নীতিগত অনুমোদন ◈ ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর সফর, চলছে ব্যাপক প্রস্তুতি ◈ ইরান ইস্যুতে ট্রাম্পের কঠোর অবস্থান, সমঝোতা বাতিলের ঘোষণা

প্রকাশিত : ২৭ মে, ২০১৯, ০৬:০৫ সকাল
আপডেট : ২৭ মে, ২০১৯, ০৬:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিনি ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, ভেজাল খাদ্যপ্রস্তুতকারী কোম্পানিদের পক্ষের সম্মানিত আইনজীবী

জুবায়ের চৌধুরী : তিনি ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, ভেজাল খাদ্য প্রস্তুতকারী কোম্পানিদের পক্ষের সম্মানিত আইনজীবী। (বৃহস্পতিবার ওই আদালতেই বিষয়টি নিয়ে শুনানির এক পর্যায়ে এসিআই লবণ কর্তৃপক্ষের পক্ষে ১২ মে-এর আদেশ সংশোধনের আবেদন করেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ। যুক্তি দিয়ে তিনি আদালতে বলেন, ‘ফ্যাক্টরিতে নির্ধারিত তাপমাত্রায় লবণ থাকে। কিন্তু বাইরে দোকানে ও খোলাবাজারে আসার পর তা নির্ধারিত তাপমাত্রায় না থাকায় হয়তো গুণগত মান কমে গেছে’। শুনানির এক পর্যায়ে আদালত এসিআই লবণের একটি প্যাকেট দেখিয়ে বিচারপতি শেখ হাসান আরিফ বলেন, ‘লবণের প্যাকেটের ওপর কি লেখা আছে, কতো তাপমাত্রায় তা রাখতে হবে? প্যাকেটে তো তা লেখা নেই যে মানুষকে ঘরে কতো তাপমাত্রায় রাখতে হবে। ‘লবণ কেন নষ্ট হবে? আমরা সকলেই লবণ রাখি রান্না ঘরে। রান্না ঘর সব সময় গরম থাকে। আর গরমে যদি লবণের মান নষ্ট হয় তবে তা প্যাকেটে লিখে দেননি কেন? এটা লেখা থাকলে তো মানুষ লবণ রান্না ঘরে না রেখে ফ্রিজে রাখত’।

এসিআইয়ের আইনজীবী রোকন তখন বলেন, ‘সব লবণে তো সমস্যা পায়নি। একটি নির্দিষ্ট ব্যাচের লবণে সমস্যা পেয়েছে। বাকি ব্যাচের লবণের বিষয়ে আদেশ চাচ্ছি’। এ পর্যায়ে বিচারক বলেন, ‘মানুষ কি ব্যাচ থেকে লবণ কেনে? আপনাদের লবণের প্যাকেটের গায়ে বড় করে লেখা আছে একশ ভাগ পিওর। আবার লেখা আছে দুই বছরের মেয়াদ। কিন্তু উৎপাদনের তারিখ লেখা নেই। থাকলেও তা দেখতে সুপারসনিক চোখ লাগবে। আপনি ১০ বছর পরেও যদি দেখেন তখনও এই দুই বছরই। আর দুই বছরের মেয়াদ আজীবনেও শেষ হবে না। মানুষকে কতো রকম ঠকানো যায় তার সব আছে’।ফেসবুক থেকে

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়