শিরোনাম
◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী

প্রকাশিত : ২৭ মে, ২০১৯, ০৪:২৬ সকাল
আপডেট : ২৭ মে, ২০১৯, ০৪:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী বললেন, ভুল চাকরির তথ্য দিয়ে বিদেশে পাঠানো মারাত্মক অন্যায়

সুজন কৈরী : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, অভিবাসন প্রত্যাশীদের ঘুম ভাঙাতে হবে। তাদের স্বপ্ন দেখানো এক জিনিস আর ভুল তথ্য দিয়ে বিদেশ পাঠানো আরেক জিনিস। এটি বিরাট অন্যায়। রোববার বিকেলে রাজধানীর এবাকাস কনভেনশন সেন্টারে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রায় শুনি মালয়েশিয়া যেতে দেড় লাখ টাকার জায়গায় সাত লাখ টাকা পর্যন্ত দেয়া লাগে। এটা কিন্তু এখন তৈরি না। এটা আগে থেকে হয়ে আসছে। আমরা চেষ্টা করছি, দেড় লাখ টাকার পর্যায়ে নিয়ে আসতে। আমরা কিন্তু শ্রমিককে বাঁচানোর দায়িত্ব নিয়েছি, মারার নয়। বাইরে গেলেই যে ডলার গোনা যাবে এটা কিন্তু ঠিক না। বর্তমান শ্রমবাজারে অদক্ষ শ্রমিকের দিন শেষ। দক্ষতা না নিয়ে বিদেশে গেলেই নানা বিপত্তি ঘটে। তাই যথাযথ ট্রেনিং নিয়ে সমস্ত তথ্য যাচাই করে বিদেশে চাকরির জন্য যেতে হবে। ভুল চাকরির তথ্য দিয়ে বিদেশে পাঠানো মারাত্মক অন্যায়।

তিনি বলেন, আমাদের লক্ষ্য গুনগত ও নৈতিক অভিবাসন। দায়িত্বশীল অভিবাসন নিশ্চিত করতে সকল অংশীজনের সহযোগিতা প্রয়োজন।

মালয়েশিয়ার শ্রমবাজার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দুই তিন দিন পর টিম যাচ্ছে সেখানে। দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং গ্রæপের মিটিং হবে। আমি আশাবাদী, ওখান থেকে দরজা খোলার ব্যবস্থা করে নিয়ে আসতে পারবো। ঈদের পর সৌদি আরবের একটি প্রতিনিধি দল আসবে জয়েন্ট টেকনিক্যাল মিটিং করতে। দিন বদলে যাচ্ছে, আমাদের প্রস্তুত থাকতে হবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব রৌনক জাহানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বায়রার সভাপতি বেনজির আহমেদ, বিএমইটির মহাপরিচালক মো. সেলিম রেজা, বোয়েসেলের এমডি মরণ কুমার চক্রবর্তী, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমেদ মনিরুছ সালেহীন, প্রবাসী কল্যাণ ব্যাংকের এমডি মাহতাব জাবীনসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় যুগ্মসচিব শহীদুল আলম মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম সম্পর্কে একটি সংক্ষিপ্ত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেন। মতবিনিময় সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোআ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ