শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ২৭ মে, ২০১৯, ০৩:২০ রাত
আপডেট : ২৭ মে, ২০১৯, ০৩:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংস্কারের দাবিতে চট্টগ্রামের বেহাল সড়কে মাছ ছেড়েছেন নগরবাসী!

নাঈম কামাল : একটু বৃষ্টি হলেই জমে যায় পানি। সৃষ্টি হয় বড় বড় গর্তের। ব্যাহত হয় চলাচল। দীর্ঘদিন ধরে চট্টগ্রাম নগরীর বাকলিয়া কল্পলোক আবাসিক এলাকার সড়কগুলোর এ বেহালদশা। সেগুলো সংস্কারের দাবিতে বিক্ষোভ কর্মসূচিও পালন করে আসছেন বাসিন্দারা। কিন্তু হচ্ছে না সংস্কার। তাই এবার ব্যতিক্রমী প্রতিবাদে নেমেছেন সড়কের পাশের বাসিন্দারা। রাস্তায় মাছ ছেড়ে ও চারা রোপণ করে বেহাল সড়কগুলোর দ্রুত সংস্কারের দাবি জানানো হয়। এতে অংশ নেন সাধারণ মানুষ আর স্কুলের শিক্ষার্থীরা। সময় টিভি

বিক্ষোভকারীদের অভিযোগ, ২০১০ সালে প্রায় এক হাজার ৫০০ প্লট মালিকদের বুঝিয়ে দেয় সিডিএ। এর পরে আবাসিকের কোনো সড়কের সংস্কার করেনি সংস্থাটি। কিন্তু গত এক বছর ধরে কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অতিরিক্ত পণ্য বোঝাই ভারি গাড়িগুলো চলাচল করে আবাসিকের রাস্তাগুলো নষ্ট করে ফেলেছে। ফলে সেগুলো মরণফাঁদে পরিণত হয়েছে।

তারা বলেন, এখানে আশে-পাশে অন্তত ৫/৬টি স্কুল আছে, শিক্ষার্থীদের যাতায়াতে সমস্যা হয়। রাস্তার সমস্যায় ওই এলাকায় কোনো ভাড়াটিয়া আসতে চান না।

পরে বিক্ষোভ মিছিল নিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ব্যানার-ফেস্টুন নিয়ে অবস্থান নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের ট্রাক, কাভার্ডভ্যান ও লরিসহ ভারি যানবাহন চলাচল বন্ধ ও দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানান।
সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়