শিরোনাম
◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে ◈ মব কালচার আর অ্যালাউ করা হবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ৯ এপ্রিল বগুড়া-শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ, আলোচনার বিষয় জানা যায়নি  ◈ উত্তর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, তেল শোধনাগারে ধোঁয়া উড়ছে

প্রকাশিত : ২৭ মে, ২০১৯, ০১:৫০ রাত
আপডেট : ২৭ মে, ২০১৯, ০১:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৈরি আবহাওয়ায় পাকিস্তানের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে পারলো না মাশরাফিরা

শিউলী আক্তার : বিশ্বকাপে মাঠে নামার আগে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের গা গরমের ম্যাচ বাতিল হলো বৈরি আবহাওয়ার জন্য। কার্ডিফের সোফিয়া গার্ডেনে মুখোমুখি হওয়ার কথা ছিলো এই দুই দলের। টানা সাড়ে তিন ঘণ্টা বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করে আম্পায়ার।

এর আগে পাকিস্তানের প্রথম প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে চার উইকেটে হারে। তাছাড়া স্বাগতিক ইংল্যান্ডের কাছেও হোয়াইটওয়াশ হয় সরফরাজ আহম্মেদরা। আগ বাংলাদেশ বিপক্ষে জিতলে বিশ্বকাপ খেলার জন্য আতœবিশ্বাস পেতে পাকিস্তানিরা।

অন্যদিকে ত্রিদেশীয় সিরিজ শিরোপা জিতে আত্মবিশ্বাস নিয়ে ইংল্যান্ডে পা রেখে টাইহাররা। আজকের ম্যাচ জিততে পারলে বিশ্বকাপের প্রস্তুতিটি ভালোভাবে সেরে নিতো মাশরাফিরা।

আগামী ৩১ মে ভারতের বিপক্ষে একই মাঠে শেষ প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। অন্যদিকে পাকিস্তান দল সরাসরি বিশ্বকাপ মিশনে নামবে ২রা জুন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়