শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৬ মে, ২০১৯, ১১:৩৭ দুপুর
আপডেট : ২৬ মে, ২০১৯, ১১:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নুসরাত হত্যা জবানবন্দি ভিডিও করে সামাজিক মাধ্যমে ‘ছড়িয়ে দিয়েছিলেন ওসি’

ফাতেমা ইসলাম : ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরদ্ধে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহানের জবানবন্দি রেকর্ড করে সেটা ছড়িয়ে দেয়ার অভিযোগের সত্যতা মিলেছে বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ডিজিটাল নিরাপত্তা আইনের মামালায় তারা এসব অভিযোগের সত্যতা পেয়েছে বলে জানান পিবিআই সদর দফতরের সিনিয়রর এএসপি রিমা সুলতানা। বিবিসি

তদন্ত শেষে সব তথ্য প্রমান রোববার প্রতিবেদন আকারে সাইবার ট্রাইব্যুনালে জমা দেয়া হয়। প্রতিবেদনটি আদালতে জমা দেন এএসপি রিমা সুলতানা। বিবিসি বাংলাকে তিনি বলেন, তদন্তের সব তথ্য উপাত্তা যাচাই বাছাই শেষে ওই ওসির বিরদ্ধে থানায় বক্তব্য ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়াসহ প্র্রত্যেকটি অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

মামলার বাদী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন আদালতে আইনানুযায়ী মোয়াজ্জেম হোসেনের বিরদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য আবেদন করবেন বলে জানিয়েছেন। ১৫ এপ্রিল ফেনীর সোনাগাজী মডেল থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনের বিরদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে পিবিআই -কে তদন্তের নির্দেশ দেন আদালত। ২৭ মার্চ মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলার বিরদ্ধে যৌন নিপীড়নের করেন অভিযোগ করেন নুসরাত।

এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে দুজনকে থানায় নিয়ে যান ওসি মোয়াজ্জেম হোসেন এবং সেখানে তিনি নিয়ম ভেঙে নুসরাতের মৌখিক অভিযোগ ভিডিও করেন। এরপর গত ৬ এপ্রিল সকালে রাফি আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসায় যান। সম্পাদনা : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ