শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র ও ইরানের অবরোধ নিয়ে অচলাবস্থা, আলোচনার জন্য পাকিস্তানের চাপ ◈ আদানি পাওয়ারের একটি ইউনিট বন্ধ, বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নেমেছে, লোডশেডিং আরও বাড়ার আশঙ্কা ◈ অকথ্য ভাষায় গালিগালাজ করে, তুই দাঁতাল, তোর দাঁত থাকবে না: ডাকসু নেতাকে হুমকির অভিযোগ ◈ তিন কারণে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ◈ বাড়ছে বিদ্যুতের লোডশেডিং, সমাধান কোন পথে ◈ জার্মান কা‌পের ফাইনালে বায়ার্ন মিউনিখ ◈ গুপ্ত' ইস্যুতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পুরোনো সংস্কৃতিই কি ফিরছে শিক্ষাঙ্গনে? ◈ পাসপোর্ট জটিলতায় উদ্বেগ: প্রবাসীদের দুর্ভোগে সরকারের হস্তক্ষেপ চান জামায়াত আমির ◈ দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, আজ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম যা জানাগেল ◈ ভারতের দর্শকরা ফুটবল বিশ্বকাপ দেখ‌তে পাবেন তো? সম্প্রচারকারী সংস্থা গু‌লোর অনাগ্রহ 

প্রকাশিত : ২৭ মে, ২০১৯, ১২:০৪ দুপুর
আপডেট : ২৭ মে, ২০১৯, ১২:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

আবুল বাশার নূরু : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসা শেষে ১১ দিন পর দেশে ফিরেছেন। রবিবার সকাল ১০টা ৩৮ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে (বিজি ২০২) হজরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন রাষ্ট্রপতি।

বিমানবন্দরের পৌঁছালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান। ডিপ্লোমেটিক কোরের ডিন ঢাকায় নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত জর্জ কোচেরি, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার ও জার্মান রাষ্ট্রদূত, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনী প্রধান, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব, পররাষ্ট্র সচিব, আইজিপিসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
এর আগে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনারসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা রাষ্ট্রপতিকে বিদায় জানান।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্যাসেঞ্জার বিভাগ জানায় রাষ্ট্রপতিকে বহনকারী বিমানটি সিলেট হয়ে ঢাকায় পৌঁছেছে।

রাষ্ট্রপতি গত ১৫ মে বুপা ক্রেমওয়েল হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য এবং মুরফিল্ডস আই হাসপাতালে চোখের চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। এছাড়া তিনি স্বাস্থ্য পরীক্ষার জন্য জার্মানির ফ্রাঙ্কফুটেও যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়