শিরোনাম
◈ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কবে ও কোথায় আঘাত হানবে? ◈ আইপিএল থে‌কে ম‌হেন্দ্র সিং ধো‌নির বিদায় ◈ শুধু পড়ালেখা নয়, খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে শিক্ষার্থীদের: প্রধানমন্ত্রী ◈ দীর্ঘ প্রতীক্ষার অবসান; পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ, রূপপুর থেকে জাতীয় গ্রিডে গেল ৩৫০ মেগাওয়াট ◈ ইনফান্তিনোর বিরুদ্ধে ফিফা সভাপতি নির্বাচনে লড়বেন ফরাসি ফুটবল প্রধান ◈ পদত্যাগ করলেন বিএনপির এমপি ওসমান ফারুক, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা ◈ বিদেশি কর্মীদের নিয়োগে নতুন শর্ত, স্পনসর করা গ্রিন কার্ডের নিয়ম কঠোর করছে যুক্তরাষ্ট্র ◈ অবশেষে জাতীয় গ্রিডে আসছে রূপপুরের বিদ্যুৎ, উদ্বোধনে পুতিনের যোগ দেয়া নিয়ে যা জানা গেল ◈ বাংলাদেশে মার্কিন বিনিয়োগ ও বেসরকারি পুঁজি আকর্ষণে তৈরি হচ্ছে নতুন সম্ভাবনা: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ গোপালগঞ্জে অস্ত্র হাতে যাদের দেখা গেছে, তাদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রকাশিত : ২৬ মে, ২০১৯, ০৭:১৯ সকাল
আপডেট : ২৬ মে, ২০১৯, ০৭:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএসইসি নিজেদের আইন নিজেরাই ভাঙলে বিশ্বাসযোগ্যতা হারাবে, বললেন ড. আবু আহমেদ

মঈন মোশাররফ : পুঁজিবাজারে থাকা কোনো কোম্পানির পরিচালক হতে চাইলে থাকতে হবে কমপক্ষে ২ শতাংশ শেয়ার। এ বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা-বিএসইসি আইনি কড়াকড়ি আরোপ করায় পর্যাপ্ত শেয়ার না থাকা পরিচালকদের নতুন করে প্রচুর শেয়ার কিনতে হবে। এতে করে বাজারে শেয়ার কেনার হার ও বিনিয়োগ দুটোই বাড়বে-বলছে ডিবিএ। তবে শুধুই আইন সংশোধনই নয়, তা প্রয়োগেও বিএসইসিকে তৎপর হতে বলছেন বিশ্লেষকরা। আইন ভঙ্গ করে অতিরিক্ত শেয়ার বিক্রি করছেন পুঁজিবাজারে তালিকাভুক্ত অনেক কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকরা। বারবার এমন অনিয়মের অভিযোগে এবার কঠোর অবস্থানে গেল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা-বিএসইসি। ডিবিসি

এ প্রসঙ্গে পুঁজিবাজার বিশ্লেকষক ড. আবু আহমেদ রোববার ডিবিসি নিউজকে বলেন, এই নিয়মের ফলে যাদের আগে ৩০ পারসেন্ট শেয়ার ছিলো, তাদের শেয়ারের পরিমাণ কমে যাবে। বিএসইসি যদি নিজেদের আইন নিজেরাই সঠিকভাবে না মানে, তাহলে তো তারা বিশ্বাসযোগ্যতা হারাবে।

তিনি আরো বলেন, এমন অভিযুক্তদের বিরুদ্ধে আরো আগে ব্যবস্থা নিলে বাজারে এমন দরপতন হতো না। বেআইনিভাবে ঘোষণা ছাড়া শেয়ার বিক্রি করা অপরাধ। এর জন্য শাস্তির ব্যবস্থা থাকা উচিত ছিলো। তা না হলে শেয়ার বাজারে কোন শৃঙ্খলা ও বিশ্বাসযোগ্যতা থাকবে না। সম্পাদনা : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ