শিরোনাম
◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৬ মে, ২০১৯, ১০:৫৫ দুপুর
আপডেট : ২৬ মে, ২০১৯, ১০:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তরপ্রদেশে ব্যর্থ তারকা শিল্পীরা, পশ্চিমবঙ্গে সফল

শেখ নাঈমা জাবীন : ভারতের পশ্চিমবঙ্গে দল নির্বিশেষে জয়ের ধারা অব্যাহত রেখেছেন টলিউডের তারকা প্রার্থীরা। ব্যতিক্রম শুধু মুনমুন সেন এবং জয় বন্দ্যোপাধ্যায়। ঠিক এর উল্টো ছবিটাই দেখা গেল উত্তরপ্রদেশে। সেখানে জয়ের মুখ দেখেছেন রুপোলি জগতের মাত্র দু’জন প্রার্থী। তাঁরা হলেন, বিজেপির হেমা মালিনী এবং রবি কিষাণ।

 

কংগ্রেসের রাজ বব্বর, বিজেপির জয়া প্রদা, দীনেশ লাল যাদবের (নিরহুয়া) মতো অন্যান্য তারকা প্রার্থীরা সকলেই পরাজিত হয়েছেন। - বর্তমান দ্বিতীয়বারও নিজের আসন মথুরা ধরে রাখতে সমর্থ হয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী হেমা মালিনী। কুঁয়ার নরেন্দ্র সিংকে প্রায় তিন লক্ষ ভোটের ব্যবধানে হারিয়েছেন তিনি। কিন্তু প্রবল মোদি হাওয়া কাজ করেনি বলিউড অভিনেত্রী জয়া প্রদা এবং ভোজপুরী তারকা নিরহুয়ার ক্ষেত্রে। তবে উত্তরপ্রদেশের তারকা প্রার্থীদের মধ্যে সবথেকে বড় ব্যবধানে হেরেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি রাজ বব্বর। চাহারের কাছে চার লক্ষ ৯৫ হাজার ৬৫টি ভোটে লখনউ আসনে বিজেপির রাজনাথ সিংয়ের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন প্রাক্তন অভিনেত্রী তথা অভিনেতা শত্রুঘœ সিনহার স্ত্রী পুনম সিনহা। প্রত্যাশামতোই প্রায় তিন লক্ষ ৪০ হাজার ভোটে পরাজিত হয়েছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়