শিরোনাম
◈ সৌদি আরবে মক্কার মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ◈ বিদেশে ইউনূস-আখতার-বাঁধনসহ বাংলাদেশিদের হেনস্তা, প্রশ্নের মুখে দূতাবাসের ভূমিকা ◈ চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগ, ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু ◈ ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন ট্রেন, ভারত থেকে আসছে ২০০ কোচ; প্রথম চালানে এল ১৮টি, থাকছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষ ◈ ভিউ-লাইক আর টাকার লোভে অন্যকে অপমান, বিবেক কোথায় আমাদের? এমনটা যদি আপনার মা কিংবা বোনের সঙ্গে ঘটত: মেহজাবীন চৌধুরী ◈ পশু জবাই নিয়ে বিতর্কিত বিজ্ঞপ্তি, দুঃখ প্রকাশ জবি প্রশাসনের ◈ হালান্ডের রেকর্ডের রাতেও ইতিহাদে পিএসজির জয় ◈ এক পদে দুই বেতন, ফিফা সভাপ‌তি ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক ◈ নারীদের প্রতি বৈষম্যের প্রতিবাদে আফগান লিগ ছাড়লেন তিন ইংলিশ ক্রিকেটার ◈ ধরা পড়ে কিশোররা, আড়ালে থেকে যায় ‘বড়ভাইয়েরা’: অপরাধ থামবে কীভাবে ?

প্রকাশিত : ২৬ মে, ২০১৯, ০৩:৪৭ রাত
আপডেট : ২৬ মে, ২০১৯, ০৩:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার কৃষকের ধান কেটে দিচ্ছে পুলিশ

নিউজ ডেস্ক : শিক্ষার্থী, ডিসি, এসপি, ছাত্রলীগ নেতৃবৃন্দের পর এবার কৃষকের পাশে দাঁড়ালো রংপুর মেট্রোপলিটন পুলিশ।

শনিবার দুপুরে নগরীর খটখটিয়া গ্রামের কৃষক আবদুল মজিদের ১১ শতাংশ জমির ধান কাটার পর মাড়াই করেন তারা।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদের নেতৃত্বে এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার আবু সুফিয়ান, উপ পুলিশ কমিশনার (অপরাধ) কাজী মুত্তাকী ইবনু মিনান, অতিরিক্ত পুলিশ উপ-কমিশনার (হেডকোয়ার্টার) আবদুল্লাহ আল ফারুক, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ জিন্নাহ আল মামুন, সহকারী পুলিশ কমিশনার নাদিয়া জুঁই, আলতাফ হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ কমিশনার বলেন, বাংলাদেশের পুলিশ একাত্তরের স্বাধীনতা যুদ্ধের সময় দেশের জন্য কাজ করেছে। পুলিশ বাহিনী দেশের মানুষের পাশে ছিল, এখনো আছে।

তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য মানুষের আয় বেড়েছে। দেশে এখন অভাব নেই। কৃষকের পাকা ধান যেন নষ্ট না হয় সেজন্য পুলিশ নিজ উদ্যোগে ধান কাটা কর্মসূচি শুরু করেছে।

বোরো ধান কাটা শেষ না হওয়া পর্যন্ত মেট্রোপলিটন পুলিশের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অসহায় কৃষকের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহবান জানান কৃষক আব্দুল মজিদ। একইসঙ্গে ধানের ন্যায্যমূল্য নিশ্চিতের দাবি জানান তিনি।-যুগান্তর

  • সর্বশেষ