শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৫ মে, ২০১৯, ০৮:৩৪ সকাল
আপডেট : ২৫ মে, ২০১৯, ০৮:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারে ৩৪ একর জমিতে আধুনিক পদ্ধতিতে লবন উৎপাদন

মুসবা তিন্নি : দেশে আধুনিক পদ্ধতিতে লবণ উৎপাদন করে কক্সবাজারের ৩৪ একর জমি প্রস্তুত করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন , আধুনিক এই পদ্ধতিতে লবণের গুণগত মান বজায় থাকবে এবং উৎপাদন হবে দ্বিগুন। দেশের মোট চাহিদা মিটিয়ে উৎপাদিত এই লবণ রপ্তানি করা যাবে বিশ্বের বিভিন্ন দেশে। ইন্ডিপেন্ডেন্ট

জেলার চৌফলদন্ডী ও ইসলামপুরে ৩৪ একর জমিতে আধুনিক পদ্ধতিতে তৈরি হয়েছে লবণ চাষের মাঠ। লম্বায় ২শ মিটার থেকে ৩শ মিটারের এক একটি মাঠ পলিথিন ছাড়াই লবণ উৎপাদনের জন্য তৈরি করা হয়েছে। বিশেষ ভাবে তৈরি এই মাঠে উৎপাদিত লবণের গুণগত মান হবে উন্নত। প্রাথমিক ভাবে এই মাঠে কাজ করছে প্রশিক্ষিত শ্রমিকরা। ব্যবসায়ীরা বলছেন , এ পদ্ধতিতে উৎপাদন হবে দ্বিগুণ , পাশাপাশি প্রয়োজন হবে অল্প পরিমাণ জমি। দুটি প্রকল্পের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে লবণ উৎপাদন হচ্ছে বলে জানিয়েছে বিসিক। তবে দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এবছর কাঙ্খিত উৎপাদন নাও হতে পারে। আধুনিক পদ্ধতির এই লবণ উৎপাদনে কারিগরী সহায়তা দিচ্ছে ইউনিসেফ । ভারতের অন্ধ্রপ্রদেশের মাছলি পাটমান এলাকার চাষের পদ্ধতি এখানে ব্যবহার করা হচ্ছে। সম্পাদনা : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়