শিরোনাম
◈ ‘ওস্তাদ চাপ দিয়েন না, মহিলা’ এ কথা শুনতে হয় নারী চালককে, প্রথম দিনেই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ◈ তারেক রহমানের সফরের জন্য এখনও অধীর আগ্রহে অপেক্ষায় ভারত: ভারতীয় হাইকমিশনার ◈ মদ পান ক‌রে গাড়ি চালিয়ে শাস্তি পেলেন অ‌স্ট্রেলিয়ান ক্রিকেটার ডে‌ভিড ওয়ার্নার ◈ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো তথ্য নেই: শামা ওবায়েদ ◈ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ প্রতিষ্ঠিত প্রক্রিয়ায় পর্যালোচনা হচ্ছে: জয়সওয়াল ◈ তারেক রহমানের সম্ভাব্য সফর ভারত-বাংলাদেশ সম্পর্কে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে: সাবেক কূটনীতিক ◈ সড়ক আইন ভাঙলে যাত্রী-পথচারীকেও জরিমানা, আসছে নতুন আইন ◈ শুক্রবার থেকে এমপিও শিক্ষকদের বদলির আবেদন, চলবে ২৭ আগস্ট পর্যন্ত ◈ অবৈধ অভিবাসন ঠেকাতে নতুন উদ্যোগ, বাংলাদেশ থেকে বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনে করার উদ্যোগ ◈ চোরাচালান ও আটক পণ্য নিষ্পত্তিতে এনবিআরের নতুন আদেশ জারি

প্রকাশিত : ২৫ মে, ২০১৯, ১০:৩৭ দুপুর
আপডেট : ২৫ মে, ২০১৯, ১০:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্ভোগের আরেক নাম মগবাজার-মালিবাগ ফ্লাইওভার

সাজিয়া আক্তার : দুর্ভোগের আরেক নাম রাজধানীর মগবাজার-মালিবাগ ফ্লাইওভার। অনিয়ম-অব্যবস্থাপনা ও যথাযথ দেখভালের অভাবে, জৌলুস হারাচ্ছে হাজার কোটি টাকা খরচে নির্মিত ফ্লাইওভারটি। সেতু রক্ষণাবেক্ষণে জবাবদিহিতা ও কঠোর নজরদারির দাবি জানান ভুক্তভোগীরা। যদিও সমস্যা সমাধানে প্রতিশ্রুতি দিলো ঢাকা উত্তর সিটি করপোরেশন। আর টিভি

রাজধানীর মগবাজার, হাতিরঝিল, মৌচাক, মালিবাগ, শান্তিনগর, শাহজাহানপুর এলাকার যানজট কমানোর লক্ষ্যে হাজার কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয় নয় কিলোমিটার দীর্ঘ মৌচাক-মগবাজার ফ্লাইওভার। কিন্তু নির্মাণ কাজ শুরু হওয়ার সময় থেকেই সেতুটি চলে যায় বাণিজ্যিক ও রাজনৈতিক ব্যানার, ফেস্টুন আর পোস্টারবাজদের দখলে। যেন ফ্লাইওভারটি রাষ্ট্র তৈরি করেছে এসব পরিবেশ দূষণকারী কোম্পানি ও আইনভঙ্গকারী ব্যক্তিদের প্রচার দেয়াল হিসেবে।
এদিকে বছরের পর বছর ধরে নিউ ইস্কাটনের সড়ক ও ফুটপাতজুড়ে গড়ে ওঠা ডাস্টবিনের ভয়াবহ যন্ত্রণা ছাত্র-ছাত্রী, পথচারী ও স্থানীয়রা ভোগ করলেও সরানোর কোনো নাম গন্ধ নেই!

উড়াল সড়কের নিচে কোথাওবা গড়ে তোলা হয়েছে কার পার্কিং। কোথাওবা আবার অবৈধ দখলের রাম রাজত্ব। ফ্লাইওভারের উপরে ধূলাবালি, ময়লা-আবর্জনা পড়ে থাকে দিনের পর দিন। পরিষ্কার করার যেন কেউ নেই!
সেতু নির্মাণের সময় ও পরে নানাভাবে ক্ষতিগ্রস্ত ও দুর্ভোগের শিকার হয়ে আসছেন ২৩ নং ওয়ার্ডের বাসিন্দারা বলে জানান ওয়ার্ড কাউন্সিলর। তবে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশেনের প্রধান সম্পত্তি কর্মকর্তা।

জনগণের দুর্ভোগের বিষয়টি উপলব্ধি করে, শিগগিরই সবধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা নগরবাসীর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়