শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম বৈঠকে যা চাইলেন ব্যবসায়ীরা ◈ চীনের আক্রমণের ভয়ে তাইওয়ান ছাড়ার পরিকল্পনা করছেন অনেকে ◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি

প্রকাশিত : ২৫ মে, ২০১৯, ০৪:২৫ সকাল
আপডেট : ২৫ মে, ২০১৯, ০৪:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘নগ্ন ছবি পাঠান’ উত্তরে মোক্ষম জবাব দিলেন দক্ষিনী গায়িকা চিন্ময়ী

শেখ নাঈমা জাবীন : চিন্ময়ী শ্রীপদ, দক্ষিণ ভারতীয় জনপ্রিয় এই গায়িকা বলিউডে ছবিতেও গান গেয়েছেন। তামিল ছবির জগতে মিটু আন্দোলনের সময় প্রতিবাদের মুখর ছিলেন তিনি। ভৈরামাথু, রাধা দেবী-সহ একাধিক ব্যক্তির নাম জড়িয়েছিল এই বিতর্কে। প্রতিবাদী চরিত্রের কারণে বেশ কিছু জায়গায় কাজ হারিয়েছিলেন চিন্ময়ী, তবুও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন বার বার। যুগশঙ্খ

কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তির বিরুদ্ধে তোপ দাগলেন তিনি। চিন্ময়ীকে মেসেজ করে, তাঁর নগ্ন ছবি পাঠাতে বলে এক ব্যক্তি। পরিবর্তে সেই ব্যক্তিকে এমনভাবেই জবাব দিলেন চিন্ময়ী, যা দেখে নেটিজেনদের অনেকেই অবাক। ওই ব্যক্তির মেসেজ ও চিন্ময়ীর উত্তর একটি স্ক্রিনশটে পোস্টও করেছেন ‘চেন্নাই এক্সপ্রেস’ গায়িকা। টুইটারে সেই স্ক্রিনশটে দেখা গিয়েছে, ব্যক্তির ‘ন্যুড’ ছবি পাঠানোর প্রত্যুত্তরে গায়িকা বেশ কিছু ন্যুড লিপস্টিকের শেড পাঠিয়ে দিয়েছেন, যেগুলি তাঁর বেশ পছন্দের। সম্পাদনা : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়