শিরোনাম
◈ বন উজাড় বাড়ছে, খাদ্য ও জলবায়ু নিরাপত্তা নিয়ে এফএওর বড় সতর্কবার্তা! ◈ এবার যুক্তরাজ্যকে সরাসরি পারমাণবিক হামলার হুমকি দিলো রাশিয়া! ◈ প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদসীমা নিয়ে যে মতামত এলো ◈ রাজস্ব আদায় কম, ব্যাংক ঋণে সরকারের নির্ভরতা বাড়ছে ◈ অভিমান করে লাপাত্তা ৩ কিশোরী অতঃপর... ◈ এশিয়ান ক্রিকেট কাউন্সি‌লের পরবর্তী সভাপতি তামিম ইকবাল?  ◈ কারাগারে কয়েক বন্দির জন্য লাক্সারি ফ্ল্যাটের সন্ধান পাওয়ায় ৫ কর্মকর্তা বরখাস্ত ◈ তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে কী হচ্ছে ◈ ২০২৭ সালের হজে নতুন প্যাকেজ, এক চুক্তিতেই থাকা-খাওয়া-যাতায়াত ◈ জিয়ার খুনি মোজাফফরকে যে পরামর্শ দেন শেখ হাসিনা

প্রকাশিত : ২৪ মে, ২০১৯, ০৭:২১ সকাল
আপডেট : ২৪ মে, ২০১৯, ০৭:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উগান্ডার রাজধানী কাম্পালায় পথশিশুদের টাকা বা খাবার দেয়া নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ

ফাতেমা ইসলাম : উগান্ডায় এমন একটি আইন পাস করা হয়েছে যার ফলে এখন থেকে রাজধানী কাম্পালায় পথশিশুদের খাবার বা টাকা দান করা আইনত অবৈধ হবে। কাম্পালার লর্ড মেয়র এরিয়াস লুকওয়াগো জানিয়েছেন ব্যবসায়িক কাজে এবং যৌন ব্যবসায় শিশুদের ব্যবহার কমানোর উদ্দেশ্যে এই আইনটি পাস করা হয়েছে। বিবিসি

উগান্ডার সরকারি হিসাব অনুযায়ী, কাম্পালার রাস্তায় ৭ থেকে ১৭ বছর বয়সী প্রায় ১৫ হাজার পথশিশু বসবাস করে। এই আইনের বিধি অমান্যকারীদের সর্বোচ্চ ৬ মাসের কারাদন্ড বা ১১ ডলার পর্যন্ত জরিমানা করা হতে পারে।

বিবিসি'র উগান্ডা প্রতিনিধি ডিয়ার জেয়ান জানান, গ্রাম থেকে অনেক শিশুকেই শহরে নিয়ে আসা হয় এবং জোর করে তাদের দিয়ে নানা রকম কাজ করানো হয়ে থাকে। এই ধরণের ব্যবসা থামাতে এই নতুন আইনের অধীনে পতিতাবৃত্তির জন্য শহরে বাসা ভাড়া করা বা ভিক্ষা করা বা শিশুদের দিয়ে ক্ষুদ্র ব্যবসা চালানোও আইনত অবৈধ হিসেবে বিবেচিত হবে।

কাম্পালা'র ৬০ বছর বয়সী এক ভিক্ষুক অ্যানি কুতুরেগিয়ে কিছু বেশি পরিমাণ ভিক্ষা পাওয়ার আশায় সাথের শিশুদের দেখিয়ে মানুষের মন গলানোর চেষ্টা করেন।

ভিক্ষুক অ্যানি বলেন, যতক্ষণ গ্রাম থেকে শিশুরা আসবে, ততক্ষণ আমরা রাস্তায় ভিক্ষা করবো। এর জন্য আমরা কারাবন্দি হতেও প্রস্তুত।
কাম্পালা'র মেয়র মি. লুকওয়াগো বলেছেন, যেসব অভিভাবক এবং শিশু পাচারকারী শিশুদের 'পেছনে ছুটছেন', তাদের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এই আইন।

যেসব সন্তানদের রাস্তায় ভিক্ষা করতে বা রাস্তায় কাজ করতে দেখা যাবে, সেসব বাবা-মা'কেও শাস্তির আওতায় আনা হবে।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিশুদের নিয়ে এসে কাম্পালায় ভিক্ষাবৃত্তিতে ব্যবহার করা বর্তমান একটি লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে। এটি বন্ধ করতে চাই আমরা, বলেন মি. লুকওয়াগো। বর্তমানে শুধুমাত্র কাম্পালাতেই প্রযোজ্য রয়েছে এই আইন। সম্পাদনায় : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ