শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ২৪ মে, ২০১৯, ০৬:১৩ সকাল
আপডেট : ২৪ মে, ২০১৯, ০৬:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লামায় অন্তঃসত্ত্বা নারীকে মারধর, শিক্ষিকাসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

মো. নুরুল করিম, লামা প্রতিনিধি : বান্দরবানের লামা উপজেলায় ঘরের চালের ওপর আম পড়াকে কেন্দ্র করে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা নারীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে পৌরসভা এলাকার চাম্পাতলী গ্রামে। এ ঘটনায় অন্তঃসত্ত্বা সায়লা আক্তার বাদী হয়ে বৃহস্পতিবার এক স্কুল শিক্ষিকাসহ ৩ জনের বিরুদ্ধে উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। মামলার প্রেক্ষিতে বিবাদীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। বিবাদীরা হলেন, চাম্পাতলী গ্রামের বাসিন্দা মো. হানিফের ছেলে আব্দুল কাফি প্রকাশ রনি, তার স্ত্রী মধুঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হাসিনা বেগম (৩৫) ও মো. মনির উদ্দিনের স্ত্রী হাসিনা আক্তার রুবি (২৭)।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, সায়লা আক্তার গত ১৭মে সকাল সাড়ে ১০টার দিকে বসতভিটার উঠানে থাকা আম গাছ থেকে আম পারার সময় একটি আম আব্দুল কাফি প্রকাশ রনির ঘরের চালের ওপর পড়ে। এ সময় আব্দুল কাফি প্রকাশ রনি ও তার স্ত্রী হাসিনা বেগম ক্ষিপ্ত হয়ে গালমন্দ শুরু করে। এক পর্যায়ে কিছু বুঝে ওঠার আগেই সায়লা আক্তারকে এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথি ও চড় মারেন এবং কাপড় চোপড় ধরে টানা হেচড়া করে শ্লীলতাহানি করেন। পরে স্থানীয়রা আহত সায়লা আক্তারক উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সায়লা আক্তারের মামলা পরিচালনাকারী অ্যাডভোকেট মো. ইব্রাহিম বলেন, আদালত অভিযোগটি আমলে নিয়ে বিবাদীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

  • সর্বশেষ