শিরোনাম
◈ অপ্রতিম হত্যা: আইফোনের পাশাপাশি ৫ হাজার টাকা ধার নিয়ে বিরোধের তথ্য, হত্যার কারণ নিয়ে মিলছে নতুন সূত্র ◈ জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ ◈ নবম পে-স্কেল: দুই ধাপে বেতন বাড়বে, সরকারের বাড়তি ব্যয় ৩৭ হাজার ৩৭২ কোটি টাকা ◈ অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রুহুল কবির রিজভী ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় দক্ষিণাঞ্চলের বাসভাড়ায় ৫০ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত ◈ দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী ◈ নিউইয়র্কে মুখোমুখি বিএনপি-আওয়ামী লীগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন (ভিডিও) ◈ কুমিল্লায় মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছfড় মেরে হত্যা, ভাবি গুরুতর আহত ◈ ২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ ◈ আফগানিস্তানে আবার পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩

প্রকাশিত : ২৪ মে, ২০১৯, ০৪:৫১ সকাল
আপডেট : ২৪ মে, ২০১৯, ০৪:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে কুমিল্লায় জাতীয় কবির স্মৃতিচিহ্ন

ফাতেমা ইসলাম : কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত চিহ্নগুলো রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। নজরুল পরিষদের আন্দোলনের প্রেক্ষিতে নজরুল ইনস্টিটিউট কেন্দ্র স্থাপন করা হলেও নানা সমস্যার মধ্য দিয়ে চলছে এর কার্যক্রম। তবে এসব স্মৃতি সংরক্ষণের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। সময় টিভি

জাতীয় কবি, বিদ্রোহী কবি, দ্রোহ ও প্রেমের কবি কাজী নজরুল ইসলামের ১২০তম জন্মবার্ষিকী শনিবার। প্রতিবছরের মতো এ বছরও প্রশাসন এবং কবি প্রেমীদের উদ্যোগে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

১৯২১ সাল থেকে ১৯২৪ সাল পর্যন্ত কবি নজরুল কুমিল্লায় এসেছেন ৫ বার। কুমিল্লায় কাটানো ১১ মাস সময়ের মধ্যে কবি লিখেছেন অসংখ্য গান ও কবিতা। ব্রিটশবিরোধী আন্দোলনে রাজগঞ্জে দ্রোহের গান গেয়ে আটক হন নজরুল। কবিপত্নি প্রমীলার বাড়িতেও রয়েছে তাঁর অসংখ্য স্মৃতি। জাতীয় কবির এসব স্মৃতিচিহ্ন ধরে রাখতে ২০১৩ সালে ২০ মে রাণী কুটিরের পাশে প্রতিষ্ঠিত হয় নজরুল ইনস্টিটিউট।

তবে নানা সমস্যার মধ্য চলছে প্রতিষ্ঠানটির কার্যক্রম। নজরুল পরিষদের কর্মকর্তা অশোক বড়ুয়া বলছেন, ৭০ দশক থেকে আন্দোলনের প্রেক্ষিতে এ নজরুল ইন্সটিটিউট হলেও প্রত্যাশা ও প্রাপ্তি মেলেনি।

তবে জাতীয় কবি নজরুলের স্মৃতিচিহ্নগুলো সংরক্ষণের আশ্বাস দিয়েছেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আজিজুর রহমান। জেলায় জাতীয় কবির জন্মবার্ষিকী পালনে ২৫ ও ২৬ মে ২ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সম্পাদনা : এইচএম জামাল

  • সর্বশেষ