শিরোনাম
◈ বিশ্বকাপে কোচ মরিনিয়োর ফেবারিটের তালিকায় ব্রাজিল, আ‌র্জেন্টিনাসহ আ‌রো যেসব দল ◈ যুদ্ধের মাঝেই ট্রাম্পের ছেলেদের প্রতিষ্ঠান থেকে ড্রোন কিনছে মার্কিন বিমানবাহিনী ◈ পাক-আফগান সীমান্তে ভারতের মদদপুষ্ট ১৩ সন্ত্রাসী নিহত ◈ ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নেমে গেলো ইসলামী ব্যাংক ◈ সিলেটে চালু হতে যাচ্ছে আরও একটি বিমানবন্দর ◈ এক ডলারে ১৮ লাখ রিয়াল, ইরানের মুদ্রার রেকর্ড পতন ◈ ভোরের বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ◈ শেষ হলো ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন, ২৫ কার্যদিবসে ৯৪ বিল পাস ◈ যে চেয়ারে বসেছি এটা খুব কঠিন একটি চেয়ার, প্রতি মুহূর্তে অনুভব করি আগুনের তাপ আসছে: প্রধানমন্ত্রী ◈ ৩৭ হাজার কোটি টাকার উড়োজাহাজ চুক্তি, ইতিহাসে সবচেয়ে বড় ক্রয় বিমানের

প্রকাশিত : ২৪ মে, ২০১৯, ০২:২০ রাত
আপডেট : ২৪ মে, ২০১৯, ০২:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাঙ্গাইলের মধুপুরে শতবর্ষী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

অলক কুমার দাস : টাঙ্গাইলের মধুপুর উপজেলার ফুলবাগচালা ইউনিয়নের আঙ্গারিয়া গ্রামে এক বৃদ্ধা ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই মহিলার বয়স একশত বছর বলে জানিয়েছে স্থানীয়রা। এ ঘটনায়  অভিযুক্ত  বখাটে সোহেল রানাকে গ্রেফতার করেছে পুলিশ।

এদিকে ধর্ষণের শিকার ওই বৃদ্ধাকে পরীক্ষার জন্যে আজ দুপুরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও গ্রেফতারকৃত সোহেল রানা (১৪) টাঙ্গাইলের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ১৬৪ ধারা জবানবন্দি দিয়েছে বলে নিশ্চিত করেছে কোট ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম।

২০ মে নিজ বাড়িতেই বৃদ্ধা ধর্ষণের শিকার হয়। বুধবার রাতে তার ছেলে দুদু মিয়া মধুপুর থানায় মামলা করেন। এরপরই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।

এ ব্যপারে টাঙ্গাইল জেনারেল হাসপাতারের তত্ত্বাবধায়ক ডা. নারায়ন চন্দ্র সাহা জানান, ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষাকালে অনেকটাই পজিটিভ মনে হয়েছে হাই ভেজাইনাল সোয়াব এর রিপোর্টের পরে নিশ্চিত ভাবে বলা যাবে। এ ঘটনায় ধর্ষিতার পরিবার দৃষ্টান্তমূলক বিচার দাবী করেছে।

এদিকে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, আটককৃত সোহেল প্রাথমিক ভাবে ধর্ষণের কথা স্বীকার করেছে। দ্রুততম সময়ের মধ্যে এই মামলার তদন্ত শেষ করা হবে বলেও জানান পুলিশ সুপার ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়