শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৪ মে, ২০১৯, ০২:২৮ রাত
আপডেট : ২৪ মে, ২০১৯, ০২:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিজেপির এই বিজয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় হবে, বললেন এরশাদ

ইউসুফ আলী বাচ্চু : ভারতের লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এর বিপুল বিজয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের সাবেক রাষ্টপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান এবং জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ।

বৃহস্পতিবার এক অভিনন্দন বার্তায় হুসেইন মুহম্মদ এরশাদ বন্ধুপ্রতিম ভারতের সাধারণ ভোটারদেরও শুভেচ্ছা জানিয়েছেন।

অভিনন্দন বার্তায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, পরপর দুটি লোকসভা নির্বাচনে বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করছে, এটা রাজনীতির ইতিহাসে অসাধারন দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি আশা প্রকাশ করে বলেন বিজেপির এই বিজয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় হবে। উন্নয়ণ, অগ্রগতি আর আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ ও ভারত আরো ঘনিষ্ঠ ভাবে কাজ করবে। সন্ত্রাস ও জঙ্গীবাদ নিমূর্লে ঐক্যদ্ধভাবে কাজ করবে দেশ দুটি।

নরেন্দ্র মোদীকে অনুরুপ অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি, সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা বেগম রওশন এরশাদ এমপি এং পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়