শিরোনাম
◈ প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর সিসিটিভি ফুটেজে যা দেখা গেলো ◈ সৌদি-হুতি সংঘাতে পাকিস্তান-তুরস্কের সেনা, কতটা জড়াবে ইয়েমেন যুদ্ধে আর কতদিন থাকতে পারবে পাকিস্তান? ◈ বিশ্বজুড়ে কোথায় কোথায় মার্কিন বোমারু বিমান মোতায়েন থাকে? যা জানাগেল ◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা

প্রকাশিত : ২৩ মে, ২০১৯, ১১:২৭ দুপুর
আপডেট : ২৩ মে, ২০১৯, ১১:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টঙ্গীতে ২৬ মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে কারাদণ্ড

মাসুদ আলম : গাজীপুরের টঙ্গী পূর্ব থানার এরশাদনগর মাজার বস্তি এবং ব্যাংকের মাঠ বস্তি এলাকায় অভিযান চালিয়ে ২৬ মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার র্যাব ও মাদক নিয়ন্ত্রণ অধিদফতর যৌথভাবে এ অভিযান চালায়। অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমান।

র্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের ইনচার্জ লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমান ও মাদকদব্য নিয়ন্ত্রণ ঢাকা বিভাগের অতিরিক্ত পরিচালক ফজলুল রহমানের উপস্থিতিতে অভিযান চালিয়ে ২৬ জনকে আটক করা হয়। এদের মধ্যে শাহজাহান ও টুটুল চন্দ্র দে এক বছরের বিনাশ্রম কারাদন্ড। এছাড়া আলী, মোসাঃ ফাতেমা বেগম, মোঃ আতিকুল ইসলাম, মোঃ হৃদয়, নুর মোহাম্মদ, মোঃ রবি, মোঃ হৃদয় ও আলাল মিয়াকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড। মামুন, ইকবাল হোসেন মোঃ হিরাকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড। মোঃ জাহেদুল ইসলাম ও আঃ জব্বারকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড, মোঃ ইমরাজ, মোঃ শরীফ, মিদুল হাসান মোঃ সুমন, মোঃ তিতুমির, আবু তাহের, সোহেল, মোঃ সাগর মোঃ তুহিন, মোঃ সবুজ ও মোঃ শাহাদাৎ হোসেনকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

তিনি আরও বলেন, আসামীদের জিজ্ঞাসাবাদে জানাযায়, তারা দীর্ঘদিন ধরে গাজীপুর জেলার বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সেবন করে আসিতেছিল। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমান সর্বোচ্চ ১ বছর এবং সর্বনিন্ম ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। পরে তাদের গাজীপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ