শিরোনাম
◈ এবার তুরস্কে হামলা করল ইরান ◈ সারা দেশে বৃক্ষরোপন কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশের কাছে কী প্রত্যাশা, জানালেন ইরানের রাষ্ট্রদূত ◈ চিকিৎসাসেবা সহজ করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিলেন ‘ই-হেলথ’ কার্ড চালুর ◈ ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন, কে পেলেন কোন দপ্তর ◈ গণভোট ও শপথ বৈধতা নিয়ে হাইকোর্টের রুল, রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি ◈ ইরান-ইসরায়েল সংঘাতের প্রভাব, টানা বাড়ছে অপরিশোধিত তেলের দাম ◈ মধ্যপ্রাচ্যের সংঘাত: কে কার মিত্র, কে কার প্রতিপক্ষ? ◈ ইরান ইরানই আছে, ঝুঁকিতে বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ ◈ চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই দেশব্যাপী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৩ মে, ২০১৯, ০৯:৩২ সকাল
আপডেট : ২৩ মে, ২০১৯, ০৯:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে ছিনতাইকারী চক্রের ৬ সদস্য আটক

সুজন কৈরী : রাজধানীর যাত্রাবাড়ী থেকে ছিনতাইকারী চক্রের ৬ সদস্যকে আটক করেছে র‌্যাব-১০। তারা হলো- মো. আবু সাঈদ (২৫), সোহেল (১৯), সুমন সেখ (২৮), জাকির হোসেন (৩৮), শামীম (১৯) ও মো. সুমন (২৩)।
বৃহস্পতিবার র‌্যাব-১০ জানায়, ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. আশরাফুল হকের নেতৃত্বে একটি দল বুধবার রাতে অভিযান চালিয়ে ওই ৬জনকে আটক করে।

তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ৫টি চাকু, ১০টি ব্লেড ও ১টি মোবাইল ফোনসেট জব্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে যাত্রাবাড়ী, সায়েদাবাদ ও দয়াগঞ্জসহ আশপাশের এলাকায় পথচারীদের কাছ থেকে ল্যাপটপ, মোবাইল, স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামাল চুরি ও ছিনতাই করছে। আটকের সময়ও তারা ঈদে ঘরমুখো মানুষদের সর্বস্ব ছিনতাইয়ের উদ্দেশ্যে যাত্রাবাড়ী এলাকায় জড়ো হয়েছিল। আটকদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়