শিরোনাম
◈ থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী : বিমানমন্ত্রী ◈ ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস ◈ পরাজয় দিয়ে মৌসুম শুরু ‌মে‌সির ইন্টার মায়ামির ◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান!

প্রকাশিত : ২৩ মে, ২০১৯, ০২:৪৭ রাত
আপডেট : ২৩ মে, ২০১৯, ০২:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউনিসেফের দায়িত্ব পালনে ইথিওপিয়া সফরে প্রিয়াঙ্কা

মুসফিরাহ হাবীব : মেট গালা এবং কান চলচ্চিত্র উৎসব নিয়ে ব্যস্ত থাকার পর এবার ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসেডর হিসাবে নিজের দায়িত্ব-কর্তব্য পালনে ইথিওপিয়ায় উপস্থিত হয়েছেন হলিউড-বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। মূলত ছেলে-মেয়েদের অধিকার এবং ক্ষমতায়ন নিয়ে কাজ করতেই তিনি গেছেন আদ্দিস আবাবায়। জেন্ডার ক্লাবের সদস্যদের সঙ্গে আলাপ-আলোচনা করেন তিনি। নিজের ইনস্টাগ্রাম পেজে সে সব ছবি ও ভিডিও শেয়ার করেছেন প্রিয়াঙ্কা।

ইথিওপিয়া সফরকালে তিনি দেখা করেন সেদেশের প্রেসিডেন্টের সঙ্গে। সফরের প্রথম দিনের একটি ভিডিও শেয়ার করে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘সিবিসতে নেগাসি প্রাইমারি স্কুলে গিয়েছিলাম। ২০০০ থেকে ২০১৭ সালের মধ্যে স্কুলে পড়ুয়ার সংখ্যা বেড়েছে তিন গুণ। সে দেশের সরকারের উদ্যোগেই তা সম্ভব হয়েছে।’

তবে প্রিয়াঙ্কা বলেন, ‘এখনো অনেক কাজ বাকি। প্রাইমারি এবং সেকেন্ডারিতে পড়ার বয়সী প্রায় ২৬ লাখ শিশু এখনো স্কুলে ভর্তির সুযোগ পায়নি। যারা পড়ছে তাদের ৫০% অষ্টম শ্রেণির পর স্কুল ছেড়ে দেয়। দারিদ্রের জন্য পড়াশোনার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সাংসারিক দায়িত্ব।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়