শিরোনাম
◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৩ মে, ২০১৯, ০৬:৪০ সকাল
আপডেট : ২৩ মে, ২০১৯, ০৬:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লামায় ব্যক্তিমালিকানাধীন বাগানের শতাধিক রাবার গাছ কেটে নিয়ে গেল প্রতিপক্ষ

লামা প্রতিনিধি : এবার বান্দরবানের লামা উপজেলায় এক জনপ্রতিনিধির নেতৃত্বে ব্যক্তি মালিকানাধীন বাগানের ১০৫টি রাবার গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। জমি দখলে নিতেই উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারী এলাকার মো. ইকবালের বাগান থেকে ইউপি সদস্য আবদুর রহিম ও জনৈক গিয়াস উদ্দিন এসব গাছ কেটে নিয়ে যায় বলে জানান বাগান ম্যানেজার নুরুন্নবী। এতে বাগান মালিকের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয় বলে দাবী করা হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়, ১৯৮৬-৮৭ইং সনে কুমারী এলাকায় ২৫ একর পাহাড়ি জমিতে রাবার বাগান সৃজন করে ভোগদখলে আছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সাবেক যুগ্ন-সচিব মো. ইকবাল। সম্প্রতি এ রাবার বাগানের ওপর পাশের গিয়াস উদ্দিন ও আবদুর রহিমের লোলুপ দৃষ্টি পড়ে। তারা বিভিন্ন সময় বাগান দখলের অপচেষ্টা চালিয়ে আসছিল। এক পর্যায়ে মঙ্গলবার ভোর রাতে পরিকল্পিতভাবে বাগান দখলের উদ্দেশ্যে গিয়াস উদ্দিন ও আবদুর রহিমের নেতৃত্বে ৫০-৬০জন সংঘবদ্ধ হয়ে বাগানে হানা দেয়। প্রায় ৮ঘন্টার তান্ডবের সময় বাগান কর্মচারীদের জিম্মি করে ২৯ বছর বয়সী ১০৫টি রাবার গাছ কেটে ট্রাক বোঝাই করে অন্যত্র নিয়ে যায় তারা।

বাগান ম্যানেজার নুরুন্নবী বলেন, ইউপি সদস্য আবদুর রহিম ও গিয়াস উদ্দিনের নেতৃত্বে ৫০-৬০ জন লম্বা দা, করাত ও লাঠি সোঠা নিয়ে বাগানে ঢুলে ১০৫টি রাবার গাছ কেটে ট্রাক বোঝাই করে নিয়ে যায়। এ সময় আমাদেরকে কোন কথা বলতে দেয়নি বরং কথা বললে আমাদেরকে দা দিয়ে কুপিয়ে হত্যা করবে বলে হুমকি দেয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে অভিযুক্ত গিয়াস উদ্দিন বলেন, সার্ভেয়ারের মাধ্যমে দুই পক্ষের জমির সীমানা নির্ধারণ করা হয়েছে। সে মোতাবেক আমার কিছু জমি তাদের মধ্যে পড়েছে। তাই পিলার দিতে গিয়ে কিছু গাছ কাটা পড়েছে। পুণরায় জমির পরিমাপকালে যদি ওই জমি তাদের অংশে পড়ে তাহলে ক্ষতিপূরণ দিতে রাজি আছি। এদিকে অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন পরিষদ সদস্য আবদুর রহিম বলেন, গাছ কাটার সময় আমি ঘটনাস্থলে ছিলাম না। লোকজন খবর দিলে বাগানে গিয়ে গাছ কাটা বন্ধ করে দিই। এখন উল্টো আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।

লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমিনুল হক বলেন, কুমারী এলাকায় রাবার গাছ কাটার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়