শিরোনাম
◈ মদিনায় ইউরেনিয়ামের বিশাল ভাণ্ডার, জোরালো হচ্ছে সৌদির পারমাণবিক পরিকল্পনা ◈ ‘ওয়ান কার্ড’ হতে পারে প্রযুক্তিনির্ভর জনসেবার একক সমাধান ◈ নতুন সরকারের দায়িত্ব নেওয়ার ২১০ দিন পর প্রথম সচিব সভা, থাকছে যেসব বিষয় ◈ প্রেম-রোমান্সের আড়ালে ভয়ংকর ফাঁদ, টার্গেট বিত্তশালীরা ◈ জাতিসংঘের নতুন বিশ্ব মানচিত্রে কেন আপত্তি ভারত-জাপান-ইউক্রেনের ◈ তিন মাসে ব্যাংকে কোটিপতি হিসাব বেড়েছে ৫ হাজার ◈ কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ সেপ্টেম্বরের ১৩ দিনেই রেমিট্যান্স এলো সাড়ে ১৭ হাজার কোটি টাকা ◈ ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬ ◈ ‘বিদেশে এক টাকাও খুঁজে পেলে রাজনীতি ছেড়ে দেবো’: আসিফ মাহমুদ

প্রকাশিত : ২৩ মে, ২০১৯, ০৪:৫৫ সকাল
আপডেট : ২৩ মে, ২০১৯, ০৪:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানুষ আমাকে নাস্তিক বলুক আর যাই বলুক, আমার ঈমান আছে : সাফা কবির(ভিডিও)

বিনোদন ডেস্ক : একটি রেডিও অনুষ্ঠানে পরকাল নিয়ে মন্তব্য করে ব্যপক সমালোচনার শিকার হয়ে ছিলেন অভিনেত্রী সাফা কবির। তবে এখন তিনি বলছেন, ভুল বুঝাবুঝির কারনেই বিষয়টি নিয়ে এতো সমালোচনায় পড়তে হয়েছে তাকে। মূল বক্তব্য থেকে সরে যাওয়ার ফলে সবার কাছে নেতিবাচক একটি বার্তা পৌঁছায় এতে তার ধর্ম বিশ্বাস নিয়েও প্রশ্ন উঠে।

বেশ কিছুদিন বিষয়টি নিয়ে চুপ থাকার পর সম্প্রতি আবার এই বিষয় নিয়ে কথা বলেছেন সাফা কবির। তিনি ওই ঘটনাকে নিছক ভুল বোঝাবুঝি উল্লেখ করে বলেন, ‘ফেসবুক এমন একটা জায়গা, মানুষ সেখানে যা দেখে তাই বিশ্বাস করে। কোনো কিছু যাচাই করতে চায় না। আমি রেডিওতে যে শোটা করি সেটার নাম ‘লাভ টকস উইথ সাফা কবির’। আমাকে সাধারণত শ্রোতারা প্রেম ও ভালোবাসা বিষয়ক প্রশ্ন করেন। সেদিন আমার সেই শ্রোতা আসলে প্রশ্ন করেছিলেন, ‘আপনি কি বিয়ের পরকালে বিশ্বাস করেন? যদি করেন তাহলে...।’

আমি তার প্রশ্ন শুনে এতই বিব্রত হয়েছিলাম যে ‘বিয়ের’ কথাটা বাদ দিয়ে তার প্রশ্ন শুনে উত্তর দিয়েছিলাম। উনি বিয়ের পরবর্তী জীবনের কথা ‘বিয়ের পরকাল’ দিয়ে বোঝাতে চেয়েছিলেন। যা হোক, আমি এখন বলছি আমার তখন ‘বিয়ের’ কথাটা বলা দরকার ছিল। আমি যেহেতু এখনো বিয়ে করিনি, তাই উত্তরে তাকে বলেছিলাম, এভাবে ‘যেটা আমি দেখি নাই ওটা আসলে কখনো বিশ্বাস করি না।’ আমার আসলে তখন খুব রাগ লেগেছিল তার প্রশ্নটা শুনে।’

সাফা আরো বলেন, ‘মানুষ আমাকে নাস্তিক বলুক আর যাই বলুক, আমার ইমান আছে। আমার বাবা-মা মুসলিম। আমি মুসলিম।’ সাফার কথা বলার সময় উপস্থাপক স্পর্শীয়া জানান, রাতে ঘুমানোর আগে সাফা সুরা পরে ঘুমান।

সাফা কবির সম্প্রতি অনম বিশ্বাস পরিচালিত একটি ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন। আসন্ন ঈদ উপলক্ষে বেশ কিছু নাটকের শুটিংও করছেন এই অভিনেত্রী।

  • সর্বশেষ