শিরোনাম
◈ বৈশ্বিক চ্যালেঞ্জেও পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি, আয় ১০.৫৮ বিলিয়ন ডলার ◈ সেন্ট মার্টিনে বাড়ছে রাত্রিযাপনের সুযোগ, নতুন নিয়ম নিয়ে যা জানা গেল ◈ রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন, জানুয়ারিতে শুরু করার পরিকল্পনা ◈ জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর ◈ কক্সবাজার ও পেনাংয়ের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিশ্চিত করেছে এয়ার এশিয়া: বিমান পরিবহনমন্ত্রী ◈ অফশোর বিনিয়োগে আগ্রহ বাড়াতে লন্ডনে রোডশো, তথ্য নিয়েছে ১০ কোম্পানি ◈ বাবরির স্মৃতি থেকে উজ্জয়িনী: ভারতে মুসলিমদের ধর্মীয় স্থানের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ ◈ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা ◈ সাইবার অপরাধ দমনে ৪৫৯২ জনের বিশেষ ইউনিট, নিয়োগ পাবেন প্রযুক্তি বিশেষজ্ঞরা ◈ ২ লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৬, ১২:৪৪ দুপুর
আপডেট : ১৮ জুলাই, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

তারেক রহমানের বিরুদ্ধে এনসিপি করা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা : রিজভী

মনিরুল ইসলাম : বিএনপির  সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন,বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) করা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তিনি বলেন,  এটি হাইপার প্রোপাগান্ডার। ।

আজ শনিবার  সকালে  প্রয়াত আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে রাজধানীর বনানীতে তার কবর জিয়ারত শেষে এ কথা বলেন তিনি।

রাজনীতি না করেও শুধু জিয়া পরিবারের সদস্য হওয়ায় আরাফাত রহমান কোকো নিপীড়নের শিকার হয়েছেন অভিযোগ করে রিজভী বলেন, ওয়ান ইলেভেন এবং আওয়ামী লীগ সরকার আমলে শারীরিকভাবে ও মানসিকভাবে নির্যাতনের কারণে আরাফাত রহমান মারা যান।

উত্তরবঙ্গের সফর স্থগিতের প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশনের অনুরোধে উত্তরবঙ্গের সফর স্থগিত করেছিলেন তারেক রহমান। পরে নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে প্রচারণায় চালান তিনি।

রিজভী বলেন,  তারেক রহমানের নেতৃত্ব গুণে ও বক্তব্যে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে।

  • সর্বশেষ