শিরোনাম
◈ টি-টোয়েন্টি ক্রিকে‌টে ৯ উইকেট নিয়ে ব্রাজিল খে‌লোয়া‌ড়ের ইতিহাস ◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা!

প্রকাশিত : ২২ মে, ২০১৯, ০৯:০০ সকাল
আপডেট : ২২ মে, ২০১৯, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বন্ধ হয়ে যাচ্ছে জেমি অলিভারের রেস্টুরেন্ট গ্রুপ, ১ হাজার চাকুরি ঝুঁকিতে

আব্দুর রাজ্জাক : খ্যাতিমান ব্রিটিশ শেফ জেমি অলিভারের রেস্টুরেন্ট গ্রুপ বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হওয়ায় তিনি রীতিমতো মনক্ষুন্ন হয়েছেন বলে মঙ্গলবার জানান। ইতোমধ্যেই ২০টি রেস্টুরেন্ট প্রফেশনাল সার্ভিস প্রশাসনের হাতে তুলে দেয়া হয়েছে এবং বাকি ৫টিও বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। রয়টার্স, বিবিসি

জেমি অলিভারের ইতালিয়ান চেইনের সঙ্গে বারবেকোয়া ও ফিফটিনতেও কেপিএমজি এর প্রশাসন নিয়োগ দেয়া হয়েছে। যদিও এবছর অলিভার প্রায় ৪০ লাখ ডলারের সম্পদ অর্জন করেছিলো। কিন্তু এখন এর প্রায় ১ হাজার কর্মী চাকুরি হারাতে বসেছে।

অলিভার টুইটে জানান, ‘আমাদের প্রিয় রেস্টুরেন্টগুলো প্রশাসনের নিয়ন্ত্রণে চলে গেছে জেনে আমরা চরমভাবে বিপর্যস্ত। আমি সেসব ভোক্তাদের ধন্যবাদ জানাই যারা প্রায় এক দশক আমাদের সঙ্গে থেকে সহযোগিতা করেছেন। আপনাদের খাবার সরবরাহ করতে পেরে আমি প্রশান্তি অনুভব করছি।’

লন্ডনের গেটউইক বিমানবন্দরের পাশে জেমি ইতালিয়ানের মাধ্যমে ২০০৮ সালে যাত্রা শুরু করেন জেমি অলিভার। মধ্যম মানের ভোক্তাদের সুলভ মূল্যে উন্নত ও মানসম্মত খাবার সরবরাহ করার লক্ষ্য নিয়েই তিনি হোটেল ব্যবসা শুরু করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়