শিরোনাম
◈ বিএসটিআইয়ের পরীক্ষায় মানহীন ১০ পণ্য, ক্রয় না করতে ভোক্তাদের পরামর্শ ◈ হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,১৭১ ◈ মন্ত্রিসভায় সেপ্টেম্বরের শুরুতেই উঠছে পে স্কেলের প্রস্তাব, জানা গেল গেজেট জারির সম্ভাব্য সময় ◈ মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে নতুন নির্দেশনা ◈ মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার আহ্বান রিজভীর ◈ বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সব ধরনের ভিসা সাক্ষাৎকার স্থগিত ◈ পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু ◈ বাংলাভাষী মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধ বন্ধে ভারতকে জাতিসংঘের কড়া সতর্কবার্তা ◈ তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে দিল্লি কী ভাবছে? ◈ লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, রাইফেল ফেলে পালালো বিএসএফ সদস্য

প্রকাশিত : ২২ মে, ২০১৯, ০৮:১৯ সকাল
আপডেট : ২২ মে, ২০১৯, ০৮:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারো সিরিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ করে তাৎক্ষণিক জবাবের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

শাহনাজ বেগম : সিরিয়ার উত্তরাঞ্চলে ক্লোরিন হামলাসহ রাসাযনিক অস্ত্র ব্যবহারের লক্ষণ দেখা গেছে বলে দেশটির সরকারের বিরুদ্ধে মঙ্গলবার অভিযোগ তুরেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবং হামলার বিষয়টি প্রমাণিত হলে দ্রুত ও উপযুক্তভাবে প্রতিক্রিয়া জানানোর হুমকি দিয়েছে ট্রাম্প প্রশাসন। রয়টার্স, ওয়াই নেট

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র মর্গ্যান অর্ত্যাগাস এক বিবৃতিতে জানান, দুর্ভাগ্যবশত গত রোববার উত্তর-পশ্চিম সিরিয়ায় ক্লোরিন হামলাসহ আসাদ সরকারি দলের রাসায়নিক অস্ত্র ব্যবহারের লক্ষণগুলি দেখা গেছে। আমরা এখন এই ঘটনার তথ্য সংগ্রহ করছি এবং একই সঙ্গে সতর্কতা পুনরাবৃত্তি করছি। যদি আসাদ সরকার রাসায়নিক অস্ত্র ব্যবহার করে তবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের সহযোগিরা দ্রুত এবং সঠিকভাবে সাড়া দেবে।

মুখপাত্র বলেন, হামলার এ অভিযোগটি মূলত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বাহিনীর পক্ষ থেকে সহিংস প্রচারণার একটি অংশ, যে বাহিনী ইদলিবের লাখো বেসামরিক নাগরিকের সুরক্ষায় ঘোষিত যুদ্ধ বিরতি লঙ্ঘন করেছে।
পেন্টাগনের মুখপাত্র কমান্ডার সান রবার্টসন এক বিবৃতিতে বলেন, সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের পুনরাবৃত্তি করা উচিত নয়। কারণ অস্ত্রগুলি ব্যবহার করলে দ্রুতগতিতে পাল্টা ব্যবস্থা নেয়া হবে। এর আগেও সিরিয়ায় আসাদ বাহিনী দুইবার রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে অভিযোগ এনে ট্রাম প্রশাসন থেকে দ্বিগুণ বোমা হামলা চালানো হয়েছিল।

  • সর্বশেষ