শিরোনাম
◈ আগুনের সূত্রপাত কীভাবে হয়েছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্টে , জানা গেল কারণ ◈ ব্যাংকে আমানতের সুদ কমছে, সঞ্চয়ের টাকা কোথায় রাখলে নিরাপদ ও বেশি লাভ? ◈ সৌদি আরবে সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাগারে, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের তালিকা যাচাই করছে সরকার ◈ সাজেকে অবরোধ-সহিংসতায় পর্যটন ব্যবসায় ধসের শঙ্কা, পর্যটকশূন্য ভ্যালিতে ৭৬ কোটি টাকার ব্যবসা নিয়ে শঙ্কা! ◈ মাতারবাড়ীতে কয়লার ছাই ফেলার জমিতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ, অর্থায়ন করবে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক ◈ আসামি নিয়ে ফেরার পথে কালীগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় এসআই ও বিএনপি নেতা নিহত ◈ আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে ২১৫৮ টাকা কমে নতুন দর যা হল ◈ ইউরোপের অস্থিরতায় নতুন সংকটের মুখে বাংলাদেশের পোশাকশিল্প, রফতানি কমেছে ১১.৬৭ শতাংশ ◈ তিন দিন বন্ধ থাকবে থাইল্যান্ডের ই-ভিসা আবেদন, জানাল দূতাবাস ◈ স্থানীয় নির্বাচনে জয় পেতে মরিয়া বিএনপি

প্রকাশিত : ২২ মে, ২০১৯, ০৫:৫৩ সকাল
আপডেট : ২২ মে, ২০১৯, ০৫:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিনিয়োগকারী ও দক্ষ শ্রমিকদের স্থায়ী বসবাসের সুযোগ দিবে আমিরাত

আব্দুর রাজ্জাক : আরব আমিরাত মঙ্গলবার জানায়, ধনীদের আকৃষ্ট করতে বিদেশিদের স্থায়ী বসবাসের সুযোগ দেয়ার পরিকল্পনা করা হয়েছে। তেল সমৃদ্ধ এই দেশটিতে উচ্চ দক্ষতা সম্পন্ন কর্মীরাও স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবে বলেও জানানো হয়। সৌদি আরবও উদ্যোক্তা, বিনিয়োগকারী ও দক্ষ প্রবাসীদের স্থায়ী বসবাসের সুযোগ দিতে ‘গ্রিন কার্ড’ সেবা চালু করতে যাচ্ছে। ইয়ন, ইকোনোমিক টাইমস

বিনিয়োগকারীসহ ইঞ্জিনিয়ার, চিকিৎসক, বিজ্ঞানী ও শিল্পীদের মধ্যে যারা উচ্চ মেধা সম্পদের অধিকারী তাদের জন্য ‘গোল্ডেন কার্ড’ এর ব্যবস্থা করেছে আরব আমিরাত।

দুবাইয়ের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশিদ আল-মাখতুম বলেন, ‘আমরা চাই এই মেধাসম্পদ ও বিনিয়োগকারীরা আমিরাতের উন্নয়নে স্থায়ী অংশিদার হোক। কারণ, তারা এই দেশের অপরিহার্য অংশ। প্রথম দফায় যারা আমিরাতে ২ হাজার ৭শ কোটি ডলার বিনিয়োগ করেছেন ৭০ দেশের এমন ৬ হাজার ৮ জনকে স্থায়ী বসবাসের ভিসা দেয়া হচ্ছে।
উপসাগরীয় এলাকায় আরব আমিরাতই এই প্রথম এমন একটি ব্যবস্থা নিলো। এর আগে আমিরাতে অবস্থান করতে প্রবাসীদের ‘কাফালা’ নামে বিশেষ ভিসা সংগ্রহ করতে হতো যা দেশটিতে সীমিত সময় অবস্থানে অনুমোদন করা হতো। দ্রুত গতিতে উন্নত হওয়া আমিরাত দ্বিতীয় ধনী আরব দেশ। যেখানে প্রায় ১ কোটি জনসংখ্যার ৯০ ভাগই বিদেশি।

  • সর্বশেষ