শিরোনাম
◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত

প্রকাশিত : ২২ মে, ২০১৯, ০১:৪২ রাত
আপডেট : ২২ মে, ২০১৯, ০১:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফের বলিউডের পর্দায় আসছে পাক-ভারত যুদ্ধের ছবি

মুসফিরাহ হাবীব: বলিউডে এখন যুদ্ধভিত্তিক ছবির জয়জয়কার। বিশেষ করে ভারতীয় বাহিনীর জয় ছিনিয়ে আনা যুদ্ধগুলোর ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে সব ছবি। সর্বশেষ এরকম একটি ছবি হচ্ছে ‘উরি: দ্যা সার্জিকাল স্ট্রাইক’।সাম্প্রতিক কালে মুক্তি পাওয়া এ সিনেমার সংলাপ এতই জনপ্রিয় হয়েছিল যে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখেও শোনা গেছে সে সংলাপ। এবার ফের যুদ্ধের ওপর ছবি হচ্ছে বলিউডে। এবারও পাক-ভারত লড়াই নিয়েই ছবি হলেও এর সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশ। কারণ, যুদ্ধটা হয়েছিল ১৯৭১ সালে।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ওই সময় পাকিস্তানের করাচি বন্দরে ভারতীয় নৌ বাহিনীর অভিযানের কাহিনী তুলে ধরা হচ্ছে বলিউডের পর্দায়। পাক-ভারত লড়াইয়ে নৌ বাহিনীর সাহসিকতাকে পর্দায় উপস্থাপন করবেন রজনীশ ঘাই।

১৯৭১ সালে সমুদ্রপথে ভারতীয় নৌ বাহিনীর হাতে পাকিস্তানের পরাস্ত হওয়ার ঘটনাটি নিয়ে এরই মধ্যে কাজ শুরু করেছেন তিনি। ‘ভারতীয় নৌ বাহিনীর অন্যতম সফল অভিযান ছিল এটি।

আধুনিক নৌ বাহিনীর ইতিহাসে এটি উল্লেখযোগ্য একটি ঘটনা। শত্রুপক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি করে ভারত ফিরে এসেছিল যুদ্ধ জয় করে। ছবির নাম আপাতত রাখা হয়েছে ‘নেভি ডে’। তবে নাম বদলাতেও পারে।

  • সর্বশেষ