শিরোনাম
◈ দিল্লিতে প্রবেশে বাধা প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস ◈ দেড় লাখ মানু‌ষের দেশ কুরাসাও বিশ্বকাপ খেল‌ছে, জার্মা‌নির বিরু‌দ্ধে গোলও ক‌রে‌ছে ◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক ◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য ◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের ◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ

প্রকাশিত : ২২ মে, ২০১৯, ০৬:১৬ সকাল
আপডেট : ২২ মে, ২০১৯, ০৬:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোশাররফ করিম ও তমা মির্জার ঈদের জন্য নির্মিত নাটক ‘কোট পরা ভদ্রলোক’

আবু সুফিয়ান রতন : গত বছর ঈদের জন্য নির্মাতা সাজিন আহমেদ বাবু নির্মাণ করেছিলেন ঈদের সাত পর্বের ধারাবাহিক 'পোশাকেই বংশের পরিচয়'। মোশাররফ করিম, ইরেশ যাকের, পিয়া জান্নতুল ও জুঁই অভিনয় করেছিলেন নাটকটিতে। দর্শকদের কাছে বেশ প্রশংসিতও হয় সেটি। সেই ধারাবাহিকতায় এবার বাবু নির্মাণ করলেন নাটকটির সিক্যুয়েল। নাম ‘কোট পরা ভদ্রলোক’। তবে সিক্যুয়েলে পিয়া জান্নাতুল নেই। তার স্থানে এসেছেন চিত্রনায়িকা তমা মির্জা ও প্রকৃতি।

সম্প্রতি উত্তরায় নাটকটির শুটিং শেষ হয়েছে বলে জানালেন পরিচালক। পোশাক ভদ্রতার কতটা পরিচয় বহন করে সেটা দেখানো হয়েছিল ‘পোশাকেই বংশের পরিচয়’ নাটকে। পোশাকের বিষয়টি থাকছে সিক্যুয়েলেও। কোটকে ভদ্র লোকের পোশাক বলা হয়। এই কোট পরলেই কী ব্যক্তি ভদ্র হয়ে যায়? পোশাকের এ বিষয়টিই এ নাটকের মূল উপজিব্য বলে জানালেন পরিচালক। আরও জানালেন, ভদ্র লোকের পোশাক পরে অভদ্র লোকের কিছু কাণ্ড দেখানো হবে এতে।

‘কোট পরা ভদ্রলোক’ নাটকের গল্প নিয়ে খুশি অভিনেতা মোশা্ররফ করিম। তিনি বলেন, ‘গত বছর বাবুর পোশাকেই বংশের পরিচয় করে ভালো লেগেছিল।এবারের গল্পটিও ভালো। নাটকটিতে সুন্দর একটি মেসেজ রয়েছে। আশা করি সবার ভালো লাগবে।’

নাটকটি নিয়ে ভালো লাগার মন্তব্য করেছেন অভিনেতা ইরেশ যাকেরও। তিনি বলেন, ‘ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দেবে নাকটি। সেই সঙ্গে দর্শকদের দারুন একটি মেসেজও দেবে।’

নাটকটির অন্যতম নায়িকা তমা মির্জা বলেন, ‘এরইমধ্যে এ নাটকের শুটিং সম্পন্ন হয়েছে। নাটকটিতে আমার সহশিল্পী হিসেবে মোশাররফ করিম ও ইরেশ যাকেরকে দর্শকরা দেখতে পাবেন আরও আছেন জুই ভাবি ও প্রকৃতি। সবাই দারুন অভিনয় করেছেন।’

এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শহিদুল্লাহ সবুজ, আহসান হাবিব, মিলন ভট্টাচার্য ও সাগরসহ অনেকেই।
ঈদের দিন থেকে একুশে টিভিতে টানা সাতদিন এ নাটকটি দর্শকরা দেখতে পাবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়