শিরোনাম
◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান ◈ প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন নরেন্দ্র মোদি ◈ সৌদি আরবে বৈঠক শেষে ইরানবিরোধী যৌথ অবস্থান ১২ মুসলিম দেশের ◈ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন, জামাত সাড়ে ৮ টায় ◈ ইরানকে সৌদি আরবের কড়া হুঁশিয়ারি: প্রয়োজনে সামরিক পদক্ষেপ নেওয়ার ঘোষণা ◈ ঘরে ঢুকে খুলনায় একই পরিবারের ৪ জনকে গুলি ◈ চট্টগ্রামের টেরিবাজারে মার্কেটে আগুন, নিহত ২

প্রকাশিত : ২২ মে, ২০১৯, ০২:১৮ রাত
আপডেট : ২২ মে, ২০১৯, ০২:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পোল জরিপে ভারতের শেয়ারবাজারে বিনিয়োগকারীর সম্পদ বাড়ল ৫ লাখ ৩৩ হাজার কোটি টাকা

রাশিদ রিয়াজ : সোমবার দিনের শেষে বিনিয়োগগকারীর সম্পদ বাড়ল ৫.৩৩ লাখ কোটি টাকা। কারণ রোববার বুথ ফেরত সমীক্ষায় ফের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ক্ষমতায় ফেরার ইঙ্গিত দেওয়ায় এদিন সেনসেক্স বেড়েছে ১৪২২ পয়েন্ট। পাল্লা দিয়ে বৃদ্ধি পায় নিফটিও। এভাবে লাফিয়ে লাফিয়ে শেয়ার সূচক বৃদ্ধি পাওয়ায় বিএসই নথিভুক্ত সংস্থাগুলির বাজার মূল্য ৫.৩৩ লাখ কোটি টাকা বেড়ে গিয়েছে। সোমবার দিনের শেষে বিএসই নথিভুক্ত সমস্ত সংস্থাগুলির বাজার মূল্য ১,৪৬,৫৮,৭০৯.৬৮ কোটি থেকে বেড়ে হয়েছে ১,৫১,৮৬,৩১২.০৫ কোটি টাকা। এনডিটিভি

পর পর তিনটি লেনদেনের দিন অব্যাহতভাবে বাজার বেড়ে যাওয়ায় বিভিন্ন কোম্পানির বাজার মূল্য বেড়েছে ৭.৪৮ লাখ কোটি টাকা। দিনের শেষে সেনসেক্স ১৪২১.৯০ পয়েন্ট উঠে অবস্থান করছে ৩৯৩৫২.৬৭ পয়েন্টে এবং নিফটি ৪২১.১ পয়েন্ট উঠে অবস্থান করছে ১১,৮২৮.২৫ পয়েন্টে।

যেসব কোম্পানির শেয়ার দর বাড়ছে সেগুলোর মধ্যে ইন্ডিয়াবুলস হাউজিং ফাইন্যান্স, আল্ট্রাটেক সিমেন্ট,টাটা স্টিল থেকে শুরু করে স্টেট ব্যাংক রয়েছে। এছাড়া রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসিও ইতিবাচক ফল করেছে।

বাজার এতটা ওঠার নেপথ্যে লোকসভা নির্বাচনের ফলাফর নিয়ে বুথ ফেরত সমীক্ষার ভূমিকা রয়েছে বলে মনে করছেন ভারতের অধিকাংশ অর্থনীতিবিদ। আইডিবিআই ক্যাপিটালের এ ডি প্রভাকর এনডিটিভিকে জানিয়েছেন এই প্রবণতা দীর্ঘদিন থাকবে এমনটা ভাবার কোনও কারণ নেই। তবে প্রভাকর মনে করেন সরকার স্থিতিশীল হওয়া বাজারের দিক থেকে ভাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়