শিরোনাম
◈ বৈশ্বিক সংকট মোকাবিলায় বাংলাদেশ-জাতিসংঘ সহযোগিতা জোরদারের প্রত্যয় ◈ বহুমুখী যুদ্ধে চাপে ইসরাইল, ভেঙে পড়ার সতর্কবার্তা সেনাপ্রধানের ◈ যুক্তরাষ্ট্রকে জবাব দিল ইরান, শর্তে অনড় তেহরান ◈ ১১৩ বিলিয়ন ডলার ছাড়ালো বিদেশি ঋণ ◈ যুদ্ধের প্রভাবে ব্যবহৃত গাড়ি রপ্তানিতে ধস, বিপাকে জাপানি ব্যবসায়ীরা ◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা

প্রকাশিত : ২১ মে, ২০১৯, ০৯:১৯ সকাল
আপডেট : ২১ মে, ২০১৯, ০৯:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোশ্যাল মিডিয়ার খবরে বিহার, উত্তর প্রদেশে ভোট বাক্সের সামনে বিক্ষোভ

হ্যাপি আক্তার : বৃহস্পতিবার ভারত জুড়ে ভোটগণনা। তার আগেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখানো হয়েছে বিহার এবং উত্তর প্রদেশের কয়েকটি এলাকার স্ট্রং রুম থেকে বহু ভোটবন্দি ইভিএম সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আজকাল।

ওই ইভিএমগুলি নিয়ে গিয়ে ব্যালটে কারচুপি করে সব ভোট নিজেদের নামে করে নেবে বিজেপি, এই দাবিতে এরপর সোমবার রাতেই স্ট্রং রুমের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে দুই রাজ্যের বিরোধী দল।

রাজীব কুমারের দাবি, সোশ্যাল মিডিয়ার ফুটেজ দেখেই তাঁরা ইভিএম পাহারা দিতে এই বিক্ষোভ দেখাচ্ছেন। এক পুলিস কর্মকর্তা পরে জানান, কয়েকজন লোক স্ট্রং রুমের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ দেখালে লাঠিচার্জ করে তাদের সরিয়ে দিয়েছে পুলিশ। গাজিপুর এবং চান্দৌলিতেও পুলিশ বিক্ষোভকারীদের হঠিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিহারেও মহারাজগঞ্জ এবং সারণ লোকসভা কেন্দ্রের ইভিএম সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করে স্ট্রং রুমের সামনে বিক্ষোভ দেখিয়েছেন আরজেডি–র সমর্থকরা। যদিও সেখানেও বিক্ষোভকারীদের হঠিয়ে দেয় পুলিস। সম্পাদনা : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়