শিরোনাম
◈ নিউইয়র্ক সফরের সাফল্য আড়ালে ‘পরিকল্পিত ঘটনা’: অভিযোগ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের ◈ জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগে সরকারের ন্যূনতম সম্পৃক্ততা নেই: মাহদী আমিন ◈ ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা, রাত থেকেই কার্যকর ◈ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী ◈ সীমান্তের দুই মুখ : এপার থেকে মানুষ পাচারের ফাঁদ, ওপার থেকে ঢুকছে মাদক ◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী

প্রকাশিত : ২১ মে, ২০১৯, ০৯:৫৫ সকাল
আপডেট : ২১ মে, ২০১৯, ০৯:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদে অনিশ্চিত শাকিব-ববির নোলক

মহিব আল হাসান : শাকিব খান ও ববি অভিনীত ‘নোলক সিনেমাটি নিয়ে জটিলতা কাটছেই না। এক বছর ধরে ‘নোলক’ সিনেমার পরিচালক পরিবর্তন নিয়ে জটিলতা চলছে। চলচ্চিত্রের সংগঠনগুলো দফায় দফায় মিটিং করলেও এর সমাধান হয়নি। শেষ পর্যন্ত বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। আর এ কারণে ঈদে মুক্তির বিষয়েও পুরো ধোঁয়াশার মধ্যে রয়েছে সিনেমাটি। মূলত ছবির প্রযোজক-পরিচালকের মধ্যে দ্বন্দ্বের কারণে সংশয় তৈরি হয়েছে।

সিনেমাটির পরিচালকত্ব ফিরে পেতে আদালতে মামলা পর্যন্ত হয়েছে। তবে সিনেমাটি মুক্তি নিয়ে কোনও সমস্যা দেখছেন এর প্রযোজক সাকিব সনেট। তিনি বলছেন ঈদেই মুক্তি পাচ্ছে ‘নোলক’, সব ঝামেলা মিটে গেছে। সিনেমাটির মুক্তি নিয়ে ফেসবুক পেজ ও ইউটিউব ব্যবহারকারীদের সাথে নিয়ে প্রচোরণার কাজও চালাচ্ছেন বেশ। কিন্তু ঈদে সিনেমাটি আটকে দিতে এর ৯০ অংশের নির্মাতা রাশেদ রাহা পরিচালক সমিতির পরামর্শে সিভিল কোর্ট ও ক্রিমিনাল কোর্টে দুটি মামলা করেছেন।

বিষয়টি নিয়ে রাশেদ রাহা বলেন, ‘পরিচালক সমিতির সহযোগিতায় আমি নিম্ম আদালতে দুটি মামলা দায়ের করি। প্রাথমিকভাবে আদালত প্রযোজককে মৌখিকভাবে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে । বুধবারের মধ্যে কারণ দর্শাতে হবে। তারপর উভয়পক্ষের শুনানি হবে। ’

রাশেদ রাহা নোলক সিনেমা নিয়ে বলেন, ‘ছবিটির নব্বইভাগ কাজ আমি করেছি। সিনেমাটির দুটি গান এ একটি দৃশ্যের বাকি ছিলো। এরমধ্যেই প্রযোজক ছবিটি নিয়ে ঝামেলা তৈরি করেন। তাই নৈতিকভাবে ছবির পরিচালক আমি। আমার বিশ্বাস আদালত থেকে সঠিক সিদ্ধান্ত পাবো। আশাকরি ভালো সংবাদ পাবো সিনেমাটি নিয়ে।’

প্রসঙ্গত, ২০১৭ সালের ২১ নভেম্বর রাজধানীর অভিজাত হোটেলে জমকালো আয়োজনে ‘নোলক’ সিনেমায় নির্মাণের ঘোষণা হয়। সেসময় ছবির পরিচালক হিসেবে ছোট পর্দার নির্মাতা রাশেদ রাহাকে পরিচয় করিয়ে দেওয়া হয়। আর প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ হয় সাকিব সনেটের।

  • সর্বশেষ