শিরোনাম
◈ দিল্লিতে সিজেপির বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড়, আটক হাজারের বেশি, বন্ধ ৪৫ মেট্রো স্টেশন ◈ যন্তর মন্তরে বিক্ষোভের আগে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, ‘জেলে যেতে প্রস্তুত’ বললেন দীপকে (ভিডিও) ◈ সাবধা‌নে থে‌কো, আমাদের ক্যামেরার নজর তীক্ষ্ণ, অস্ট্রেলিয়াকে খোঁচা ম্যাচ সম্প্রচারকারী চ্যানেলের ◈ রাতের আঁধারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের খুঁজছে পুলিশ ◈ ছয় মাসেও বদলায়নি ঢাবির শেখ পরিবারের নামে থাকা পাঁচ স্থাপনার নাম ◈ বিদেশে কর্মী পাঠানো কমেছে ৩৬ শতাংশ, বাড়ছে কর্মসংস্থানের সংকট ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে ৩১৭ রানে দিন শেষ বাংলাদেশের ◈ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর সিঙ্গাপুর যে কারণে এখন সবচেয়ে দূষিত! ◈ আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ দত্তকের নামে ঢাকায় শিশু কেনাবেচার রমরমা বাণিজ্য, ছেলে ৩–৫ লাখ টাকায় বিক্রি

প্রকাশিত : ২১ মে, ২০১৯, ০৫:৩৭ সকাল
আপডেট : ২১ মে, ২০১৯, ০৫:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুদকে যাননি রুহুল আমিন হাওলাদার, ওমরা যাওয়ার প্রস্তুতিকে অনুপস্থিতির কারণ দেখিয়েছেন

বাশার নূরু : তৃতীয় দফা নোটিসেও দুর্নীতি দমন কমিশনের (দুদকের) জিজ্ঞাসাবাদে আসেননি জাতীয় পার্টির সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার। দুদকের অনুসন্ধান কর্মকর্তা ও উপ-পরিচালক সৈয়দ আহমদ গত ১৪ মে যে নোটিস দিয়েছিলেন, তাতে জাতীয় পার্টির রুহুল আমিন হাওলাদারকে সোমবার হাজির হতে বলা হয়েছিল।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বলেন, গতকাল সোমবার সকালে রুহুল আমিন হাওলাদারের কমিশনের প্রধান কার্যালয়ে অনুসন্ধান কর্মকর্তার দপ্তরে উপস্থিত হওয়ার কথা ছিল, কিন্তু তিনি না এসে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি ওমরা হজ করতে সৌদি আরবে যাওয়ার কারণ উল্লেখ করেছেন। তিনি চিঠিতে বলেছেন, উমরা হজের আনুষ্ঠানিকতা শেষ করে ঈদের পর দুদকের অনুসন্ধান কাজে সহযোগিতা করবেন। এই বিষয়ে দুদকের করণীয় জানতে চাইলে প্রণব ভট্টাচার্য্য বলেন, চিঠিটি কমিশনে জমা দেওয়া হয়েছে, কমিশন কোনো সিদ্ধান্ত জানায়নি। আইন অনুসারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সরকারি সম্পদ আত্মসাতের মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে গতবছরের ১৩ সেপ্টেম্বর রুহুল আমিন হাওলাদারকে প্রথম তলব করে দুদক। কিন্তু সে সময় নির্বাচনের প্রস্তুতির কারণ দেখিয়ে দুদকে হাজির না হয়ে তিনি হাজিরা থেকে অব্যাহতির আবেদন করেন। এরপর তাকে ফের চিঠি পাঠান দুদকের উপ-পরিচালক সৈয়দ আহমদ। ২৮ মার্চ হাওলাদারকে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয় দ্বিতীয় নোটিসে। ওই নোটিসের বৈধতা চ্যালেঞ্জ করে হাওলাদার রিট আবেদন করলে আদালত প্রাথমিক শুনানি নিয়ে নোটিস চার সপ্তাহের জন্য স্থগিত করে দিয়েছিল হাই কোর্ট। এরপর সে স্থগিতাদেশটি গত ২৮ এপ্রিল স্থগিত করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে হাওলাদারকে দুদকের জিজ্ঞাসাবাদে কোনো আইনি বাধা না থাকায় ১৪ মে ফের তাকে তলবি নোটিস দেওয়া হয়।

  • সর্বশেষ