শিরোনাম
◈ আইসিসির এক সিদ্ধান্তে ২৪৪ কোটি টাকা ক্ষতির মুখে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড! ◈ ‘শখের’ যুদ্ধই এখন ট্রাম্পের গলার কাঁটা, কী করবে যুক্তরাষ্ট্র? ◈ আটক ইমরান খানের স‌ঙ্গে মানবাধিকার লঙ্ঘন ক‌রে‌ছে পা‌কিস্তান সরকার: সৈয়দ আশরাফুল হক ◈ ‘সুপার সাইজড’ এল নিনো আসছে, বাড়ছে চরম আবহাওয়ার ঝুঁকি : সতর্কতা জাতিসংঘের ◈ গণমাধ্যমে ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ শিরোনামে সংবাদ, যা জানাল পুলিশ ◈ নতুন যে পরিবর্তন এলো জমির নামজারিতে, আরো যা জানা জরুরী ◈ ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনও স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা ◈ দুর্যোগকবলিত নেপালকে ১২ কোটি ৩০ লাখ টাকা দিল বাংলাদেশ ◈ খে‌লোয়াড়‌দের আ‌র্থিক ক্ষ‌তি সামলা‌তে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়ালো বিসিবি

প্রকাশিত : ২০ মে, ২০১৯, ০৮:২৯ সকাল
আপডেট : ২০ মে, ২০১৯, ০৮:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রবণশক্তি দীর্ঘদিন অক্ষুন্ন রাখতে চকোলেট খান, লাগবে না হিয়ারিং এইড!

কেএম নাহিদ : হিয়ারিং এইড থেকে দূরে থাকতে চকোলেট খান। শ্রবণশক্তি অটুট থাকবে দীর্ঘদিন। অবাক হচ্ছেন! এমনটাই দাবি দক্ষিণ কোরিয়ার সিউলের একদল চিকিৎসক, গবেষকের। জেনে নিন কী বলছেন গবেষকরা। বয়সের সঙ্গে সঙ্গে শ্রবণশক্তি ক্ষীণ হয়ে আসা একটা স্বাভাবিক ঘটনা। তবে ইদানীং নানা কারণে অকালেই অনেকের শ্রবণশক্তি দুর্বল হয়ে পড়ে। ফলে অনেকেই অকালে হিয়ারিং এইডের উপর নির্ভরশীল হয়ে পড়েন। তবে মাঝ বয়সেই হিয়ারিং এইডের এর উপর নির্ভরশীলতা বাড়াতে না চাইলে চকোলেট খান। জি ২৪ ঘন্টা

৩৫৭৫ জন মাঝবয়সী মহিলা এবং পুরুষকে নিয়ে দীর্ঘ গবেষণার পর দেখা গিয়েছে, ৪০ থেকে ৬৪ বছর বয়সীদের মধ্যে যাঁরা চকোলেট খান তাঁদের শ্রবণশক্তি বাকিদের তুলনায় প্রখর। চকোলেটে থাকা মূল উপাদান কোকো। আর এই কোকোয় রয়েছে ‘পলিফেনলস’ নামের এক বিশেষ ধরনের রাসায়নিক। এই গবেষকদের দাবি, ‘পলিফেনলস’-এ রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান যা শ্রবণশক্তি দীর্ঘদিন অটুট রাখতে সাহায্য করে।

শ্রবণশক্তি দীর্ঘদিন অটুট রাখার ক্ষেত্রে ‘পলিফেনলস’-এর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলা হয়েছে। তাই হিয়ারিং এড থেকে দূরে থাকতে চকোলেট খান, শ্রবণশক্তি অটুট থাকবে দীর্ঘদিন। সম্পাদনায়: কায়কোবাদ মিলন

  • সর্বশেষ