শিরোনাম
◈ মৌলভীবাজারে ওয়াজ মাহফিলে ৪ কমলা ৫০ হাজার টাকা, আধা কেজি খেজুর ১৫ হাজারে বিক্রি ◈ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতের মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল সিএনজি; মিলেছে ধস্তাধস্তির চিহ্ন ◈ নাটোরে জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে উধাও সেই যুবককে দেখা গেল সিসিটিভি ফুটেজে (ভিডিও) ◈ জাতীয় ক্রীড়া প‌রিষ‌দের ক্রীড়া পরিচালকের বিরুদ্ধে সংগঠককে পেটানোর অভিযোগ, থানায় মামলা ◈ বাংলাদেশ-নেপালের মতো ভারতে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি ◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয় ◈ ঢাকায় অটোরিকশা-ই-বাইক চলাচলে নতুন নিয়ম, ৮ জোনে আলাদা রং ও নির্দিষ্ট সংখ্যা ◈ কিডনি-লিভার ট্রান্সপ্ল্যান্টে নতুন সুযোগ, নিকটাত্মীয়ের বাইরে ‘ইমোশনাল ডোনার’ নিয়ে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইনে যা আছে ◈ ১০২ ডিগ্রি জ্বরের স্ত্রীর কাছে পরোটা-মাংসের আবদার, সমালোচনার মুখে যা বললেন মুকিত জাকারিয়া ◈ বিদেশগামীদের ডলার কেনার সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক, মানি চেঞ্জারে মিলবে ৩ হাজার মার্কিন ডলার

প্রকাশিত : ২০ মে, ২০১৯, ০৮:১৯ সকাল
আপডেট : ২০ মে, ২০১৯, ০৮:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্দান্ত সুরেলা কণ্ঠের ছোট্ট মেয়ে সাম্য আসছে বিটিভির ঈদ আনন্দমেলায় (ভিডিও)

তানজিনা তানিন : মোর ঘুমঘোরে এলে মনোহর...ছোট্ট মেয়ে সাম্যের কণ্ঠে এ অসাধারণ নজরুল সংগীতটি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিলো। মায়ের সঙ্গে সব্জি কাটতে কাটতে খালি গলায় গাওয়া গানটি মনোযোগ কেড়েছে অনেকের। সাম্য ১৯ মে সেই গানটি গেয়েছে বিটিভির স্টুডিওতে। বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘ঈদ আনন্দমেলা’ অনুষ্ঠানের জন্য রেকর্ড করা হয় গানটি। অনুষ্ঠানটি বিটিভিতে আগামী ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর সম্প্রচার করা হবে। সবাইকে ‘ঈদ আনন্দমেলা’ দেখার আমন্ত্রণ জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন হারুনুর রশিদ।

জামালপুরের মেলান্দহ উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের অফিস সহকারী ও কম্পিউটার অপারেটর আজমত আলী ও আরজুমান্দ মুশতারী দম্পতির মেয়ে সাম্য। এত অল্প বয়সেই সাম্য প্রায় ৭০টি গান মুখস্থ করে ফেলেছে। লালনগীতি, লোকগীতি, নজরুলগীতিসহ প্রায় সব ধরনের গান গায় সে।

সরকারি কোয়ার্টারে থাকার সুবাদে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) তামিম আল ইয়ামীনের দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়ে লহরী লিলিথের খেলার সাথী সাম্য। লহরীর সঙ্গে একসঙ্গে গানও শেখে সাম্য। তার গান শুনে মুগ্ধ হয়ে সম্প্রতি সেই গান ভিডিও করে ফেসবুকে আপলোড করেন ইউএনও তামিম আল ইয়ামীন। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

https://www.facebook.com/watch/?v=443072503135153

 

  • সর্বশেষ