শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ২০ মে, ২০১৯, ০৮:০৫ সকাল
আপডেট : ২০ মে, ২০১৯, ০৮:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুন্দরবনের কুমির জুলিয়েটের ডিম থেকে এবার বাচ্চা ফুটবে বলে আশা করা হচ্ছে

নিউজ ডেস্ক : সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের কুমির জুলিয়েট এবার ৩৪টি ডিম দিয়েছে। গতকাল শনিবার সকালে কেন্দ্রের পুকুরপাড়ে নিজের বাসায় একে একে ডিমগুলো দেয় সে। এ নিয়ে ১৩ বার ডিম দিল ৩৫ বছর বয়সী জুলিয়েট। তবে গত দুই বছর ডিম দিলেও মা হতে পারেনি সে। দুবারই ডিমগুলো নষ্ট হয়ে যায়। তাই এবার জুলিয়েটের দেওয়া ডিম থেকে বাচ্চা ফোটাতে কৃত্রিম পদ্ধতির পাশাপাশি প্রাকৃতিক পদ্ধতিও ব্যবহার করা হচ্ছে। প্রাকৃতিকভাবে বাচ্চা ফোটানোর জন্য তার বাসায় রাখা হয়েছে আটটি ডিম। বাকি ২৬টি ডিম কৃত্রিম পদ্ধতিতে ফোটানোর জন্য রাখা হয়েছে কেন্দ্রের ইনকিউবেটরে। সব ঠিক থাকলে আগামী ৯০ দিনের মধ্যে ডিম থেকে বাচ্চা ফুটে বের হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্নিষ্টরা।  সমকাল।

করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত ফরেস্টার মো. আজাদ কবির জানান, নোনাপানির কুমির জুলিয়েট গতকাল সকাল সাড়ে ৯টার দিকে কেন্দ্রের পুকুরপাড়ে তৈরীকৃত তার বাসায় ডিম দিতে শুরু করে। ঘণ্টাখানেকের মধ্যে একে একে ৩৪টি ডিম দেয় সে। গত দু'বছর জুলিয়েটের ডিম থেকে কোনো বাচ্চা না ফোটায় এবার ভিন্ন উপায় অবলম্বন করা হয়েছে। প্রাকৃতিকভাবেও ডিম ফোটাতে ব্যবস্থা নেওয়া হয়েছে।

আজাদ কবির বলেন, গত বছর ৫০টি ও তার আগের বছর ৪৩টি ডিম দেয় জুলিয়েট। কিন্তু এসবের একটি ডিম থেকেও গত দু'বছর কোনো বাচ্চা ফোটেনি। সব ডিম নষ্ট হয়ে যায়। তবে এবার সবকিছু ঠিকঠাক থাকলে জুলিয়েটের পরিবারে নতুন অতিথি আসার সম্ভাবনা রয়েছে বলে জানান এ কর্মকর্তা।

করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র সূত্রে জানা যায়, একসময় বাংলাদেশে নোনাপানির কুমির, মিঠাপানির কুমির ও ঘড়িয়াল- এই তিন প্রজাতির কুমিরের অস্তিত্ব ছিল। এর মধ্যে মিঠাপানির কুমির ও ঘড়িয়াল বিলুপ্ত হয়ে গেছে। শুধু নোনাপানির কুমিরই কোনোভাবে টিকে আছে। তাই বিলুপ্তপ্রায় এ প্রজাতির কুমির রক্ষায় পদক্ষেপ নেয় বন বিভাগ। এ কুমিরের প্রজনন, বৃদ্ধি ও তা সংরক্ষণের জন্য সরকারিভাবে ২০০২ সালে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজলে বন বিভাগের উদ্যোগে সরকারিভাবে গড়ে তোলা হয় দেশের একমাত্র বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রটি। বর্তমানে এখানে নোনা পানির প্রজাতির ছোট-বড় মিলিয়ে মোট ১৯৭টি কুমির রয়েছে। এদের মধ্যে ছয়টি কুমির বড়, যার মধ্যে স্ত্রী কুমির 'জুলিয়েট' ও 'পিলপিল' রয়েছে। বাকি চারটি পুরুষ প্রজাতির।

 

 

  • সর্বশেষ