শিরোনাম
◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে খর্ব শক্তির দল নয়, স্কোয়াডের গভীরতা যাচাই‌য়ে নতুন‌দের নেয়া হ‌য়ে‌ছে: নিউজিল্যান্ড কোচ ◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো এখ‌নো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ  ◈ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ◈ কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া ◈ ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে দুই দলের শীর্ষ নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ ◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব

প্রকাশিত : ২০ মে, ২০১৯, ০৬:০৬ সকাল
আপডেট : ২০ মে, ২০১৯, ০৬:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেসবুকে ভুয়া কাবিননামার পোস্ট দেওয়ায় যুবক কারাগারে

ডেস্ক রিপোর্ট : নীলফামারীর জলঢাকায় ফেসবুকে এক শিক্ষার্থীর সঙ্গে নিজের ভুয়া বিয়ের গুজব ছড়ানোর অপরাধে ছয়মাসের কারাদণ্ড-প্রাপ্ত একরামুল হককে (২২) কারাগারে পাঠানো হয়েছে।

রোববার সকালে আদালতের মাধ্যমে এনামুলকে কারাগারে পাঠায় পুলিশ। তিনি পৌর এলাকার ৩নং ওয়ার্ডের চৌধুরীপাড়া এলাকার সাইদুল ইসলামের ছেলে। বাংলা ট্রিবিউন

নিজের ফেসবুক আইডিতে মিথ্যা কাবিননামার গুজব ছড়ানোর অভিযোগে শনিবার বিকেলে একরামুলকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে পুলিশ। আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজাউদ্দৌলা তাকে ছয়মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এ সময় অভিযোগকারী বাবা ও তার মেয়ে উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে দেওয়া মেয়েটির বাবার অভিযোগে জানা গেছে, তার মেয়ে সদ্য এসএসসি পরীক্ষায় পাস করেছে। স্কুলে যাওয়া-আসার পথে একরামুল প্রায় সময় তাকে উত্ত্যক্ত করতো। ওই যুবক তার মেয়েকে পথরোধ করে নানা অঙ্গভঙ্গি দেখিয়ে অশ্লীল কথাবার্তা বলতো। এক পর্যায়ে সে নিজ ফেইসবুক অ্যাকাউন্টে মেয়েটির নাম জড়িয়ে ভুয়া কাবিননামা বানিয়ে বিয়ে হয়েছে বলে প্রচারণা চালাতে থাকে।

সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়