শিরোনাম
◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২০ মে, ২০১৯, ০২:২৬ রাত
আপডেট : ২০ মে, ২০১৯, ০২:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রী

আবুল বাশার নূরু : যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, আলেম-ওলামা, এতিম ও প্রতিবন্ধী শিশু এবং ২১ আগস্টের গ্রেনেড হামলায় আহতসহ আত্মীয়-পরিজনদের নিয়ে ইফতার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার গণভবনে সবাইকে নিয়ে এ ইফতারে অংশ নেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি ও জাতীয় বাস্তবায়ন কমিটির সদস্যরাও এ ইফতারে অংশ নেন।

ইফতারের বেশ কিছুক্ষণ আগে আয়োজনস্থলে আসেন বঙ্গবন্ধুকন্যা। আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। ইফতার মাহফিলে অংশ নেওয়া এতিম ও প্রতিবন্ধী শিশুদের মাথায় স্নেহের পরশ বুলিয়ে দেন শেখ হাসিনা। ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়