শিরোনাম
◈ রাজধানীতে আগামীকাল ৭ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ ◈ অটোগ্যাসে বড় মূল্যবৃদ্ধি, লিটারে বাড়ল প্রায় ১১ টাকা ◈ আখতারুজ্জামানের জামিন নাকচ, আদালত প্রাঙ্গণে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হাতাহাতি ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ ◈ দিল্লিতে রিয়াজ-জয়শঙ্কর বৈঠক, অমীমাংসিত সংকট নিরসনে আলোচনায় জোর ◈ তৃণমূলের রাজ্যসভা আসনে এবার বিজেপির প্রার্থী কোয়েল মল্লিক ◈ ডেঙ্গুতে আরো ৬ প্রাণহানি, হাসপাতালে ২০৮৯ ◈ সম্ভাব্য স্থল হামলা মোকাবিলায় নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দিচ্ছে ইরান

প্রকাশিত : ১৯ মে, ২০১৯, ০৮:৪০ সকাল
আপডেট : ১৯ মে, ২০১৯, ০৮:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনে সকল ভাষায় উইকিপিডিয়া বন্ধ

নিউজ ডেস্ক : চীনে উইকিপিডিয়ার সব ভাষার সংস্করণ বন্ধ রয়েছে গত এপ্রিল থেকে। এ বিষয়ে উইকিপিডিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশটিতে তাদের সেবা ব্লক থাকার সত্যতা নিশ্চিত করা হয়েছে।  ইত্তেফাক। 

ইন্টারনেট নিরাপত্তা জোরদারে বরাবরই কঠোর নীতি অনুসরণ করে আসছে চীন। বিশেষ করে বৈশ্বিক ইন্টারনেট কোম্পানিগুলোর কার্যক্রম নিষিদ্ধের পাশাপাশি পুরো ইন্টারনেট ব্যবস্থার ওপর কড়া নজরদারি এবং ব্যবহারকারীর ওপর কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।

ইন্টারনেট সেন্সরশিপ গবেষকদের ভাষ্যে, চীনের মূল ভূখণ্ডে কয়েক হাজার ওয়েবসাইটের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। উইকিপিডিয়াকে সে তালিকায় যুক্ত করা হয়েছে। যে কারণে দেশটিতে প্রতিষ্ঠানটির কোনো ভাষার সংস্করণে প্রবেশ করা যাচ্ছে না।

প্রতিবেদন অনুযায়ী, চীন এর আগে উইকিপিডিয়ার চীনা ভাষার সংস্করণ বন্ধ করেছিল, যা এখন সম্প্রসারণ করে সবগুলো সংস্করণ ব্লক করা হয়েছে।

একটি বিবৃতিতে উইকিপিডিয়া জানায়, চীনে তাদের সব ভাষার সংস্করণ বন্ধের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। কর্তৃপক্ষ গত এপ্রিলে জানতে পারে, চীনে তাদের সাইটে আর বেশি দিন প্রবেশাধিকার পাবেন না ব্যবহারকারীরা। অভ্যন্তরীণ ট্রাফিক প্রতিবেদন পর্যালোচনা করে উইকিপিডিয়া ফাউন্ডেশন নিশ্চিত হয়েছে, দেশটিতে তাদের কার্যক্রম সম্পূর্ণভাবে ব্লক করা হয়েছে।

  • সর্বশেষ