শিরোনাম
◈ প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর সিসিটিভি ফুটেজে যা দেখা গেলো ◈ সৌদি-হুতি সংঘাতে পাকিস্তান-তুরস্কের সেনা, কতটা জড়াবে ইয়েমেন যুদ্ধে আর কতদিন থাকতে পারবে পাকিস্তান? ◈ বিশ্বজুড়ে কোথায় কোথায় মার্কিন বোমারু বিমান মোতায়েন থাকে? যা জানাগেল ◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা

প্রকাশিত : ১৮ মে, ২০১৯, ০৫:৪৩ সকাল
আপডেট : ১৮ মে, ২০১৯, ০৫:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাইম ম্যাগাজিনের রিপোর্ট নিয়ে মুখ খুললেন মোদি

জাবের হোসেন : রোববার ভারতে শেষ দফার ভোট। তার আগে শুক্রবার অবশেষে টাইম ম্যাগাজিনে তাকে দেশভাগের অন্যতম কারিগর উল্লিখিত প্রচ্ছদ রিপোর্ট নিয়ে মুখ খুললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বললেন, ওই ম্যাগাজিনটা বিদেশি। লেখকও নিজেই বলেছেন তিনি পাকিস্তানের রাজনৈতিক পরিবারের লোক। এটাই ওনার বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ। আজকাল

সপ্তাহখানেক আগেই আমেরিকার জনপ্রিয় টাইম ম্যাগাজিনে মোদিকে ‘ডিভাইডার ইনচিফ’ বা দেশভাগের অন্যতম কারিগর অভিহিত করে প্রচ্ছদ রিপোর্ট করেছিলেন বিশিষ্ট সাংবাদিক আতিশ তাসির। ভারতীয় সাংবাদিক মা এবং পাকিস্তানি কূটনীতিক বাবার সন্তান, আতিশ বরাবরই কট্টর মোদি সমালোচক বলে পরিচিত লেখক মহলে। ওই প্রচ্ছদ রিপোর্টে তিনি বিশ্বের সব থেকে বড় গণতন্ত্র আগের চেয়ে অনেক বেশি বিভাজিত এখন।

ভোটের মুখে টাইম ম্যাগাজিনের ওই প্রচ্ছদ স্বাভাবিকভাবেই বিরোধীদের পালে হাওয়া জুগিয়ে দিয়েছে। কারণ ২০১৫ সালে এই টাইম ম্যাগাজিনই মোদিকে নিয়ে আরেকটি রিপোর্টে লিখেছিল কেন ভারতের জন্য মোদিকে প্রয়োজন। আর ভূললে চলবে না টাইম ম্যাগাজিন আমেরিকার পত্রিকা। যে দেশে গত পাঁচ বছরে বেশ কয়েকবার সফরে গিয়েছেন মোদি। সম্পাদনা- কায়কোবাদ

  • সর্বশেষ